ads

মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

খবর টি পড়েছেন : ১৮৭
গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় আগস্টে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে দেশব্যাপী একযোগে শুরু হয় ওই কার্যক্রম। টিকা গ্রহণকারীরা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে নিতে হচ্ছে। টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হচ্ছে।

Shamol Bangla Ads

সভায় উপস্থিত ছিলেন- দেশের সব সিটি করপোরেশনের মেয়র, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার, সব পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি, সব জেলা প্রশাসক, সব সিভিল সার্জনসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। এর আগে গত সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে করোনা গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ দেওয়ার লক্ষ্যে একটি ভিডিও কনফারেন্সে ওই নির্দেশনা দেওয়া হয়।

এদিকে, করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরুর সময় সকাল ৯টা হলেও রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তার আগেই টিকা প্রত্যাশীরা ভিড় জমাতে থাকেন। সকাল ৯টার মধ্যেই অনেক কেন্দ্রে দীর্ঘ সারি দেখা যায়। এসব টিকা প্রত্যাশীদের অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেকে মুখে মাস্ক না পরেই গাদাগাদি করে দাঁড়াতে দেখা যায় তাদের।

Shamol Bangla Ads

সভার সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে দেশব্যাপী করোনার দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। সব সিটি করপোরেশন এলাকায় আগস্টের ৭ ও ৮ তারিখে যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তারা একই কেন্দ্রে মঙ্গলবার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। সিটি করপোরেশন বহির্ভূত এলাকায় ৭ আগস্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে মঙ্গলবার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির পরিচালক ও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ ব্যাপারে বিস্তারিত জানান। তিনি বলেন, করোনা ভাইরাসের টিকার বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় গত মাসে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের মঙ্গলবার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। বিশেষ করে গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত যারা রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা প্রথম ডোজের টিকা কার্ড নিয়ে একই কেন্দ্রে গেলেই টিকা পাবেন। এরই মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রের জন্য বরাদ্দকৃত দ্বিতীয় ডোজের টিকা পাঠানো হয়েছে। এক্ষেত্রে দিনের টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টায় (৯টা থেকে ১১টা পর্যন্ত) শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে।

এদিকে, ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দেওয়া না দেওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৬৫ জনের মৃত্যু, শনাক্ত ২… পরবর্তী সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads