বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জে আকস্মিক নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক (অর্থ) সহ উর্ধ্বতন কর্মকর্তারা। ২৩ এপ্রিল বুধবার সকাল সোয়া ১১ টায় আকস্মিকভাবে বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ, মীরগঞ্জ এলাকার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের আতিরিক্ত মহা পরিচালক (অর্থ) মোঃ ইব্রাহীম খলিল । এ সময় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের আতিরিক্ত মহা পরিচালক (অর্থ) মোঃ ইব্রাহীম খলিল অচিরেই বাবুগঞ্জ উপজেলার নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আস্বাস দেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস,এম খালেদ হোসেন স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বাকাহীদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত¡াবধায়ক প্রকৌশলী (বরিশাল) মোঃ দোলোয়া হোসেন,নির্বাহী প্রকৌশলী মোঃ জহির উদ্দিন আহম্মেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী আঃ কাদের,সহ স্থানীয় নদী ভাঙনে ক্ষতিগ্রস্থরা উপস্থিত ছিলেন।




