চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা নিমতলা সীমান্ত থেকে নাজমুল হক নামে এক বাংলাদেশী কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বুধবার দুপুর ২ টার দিকে ধরে নিয়ে যায়। তাকে ফেরত চেয়ে বিজিবি-বিএসএফকে পত্র দিলে শুক্রবার সকাল ৯ টার সময় সীমানোতর ৭৬ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে মিলিত হয়।

বৈঠকে বিএসএফ জানায়, নাজমুলকে কৃষ্ণগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। ফলে তাকে ফেরত দেওয়া সম্ভব হলোনা।
এসময় বিজিবি জানায় ঘটনার সাথে সাথে আমরা কৃষক নাজমুলকে ফেরত চেয়ে আপনাদেরকে (বিএসএফকে) অবগত করানোর পরও তাকে ফেরত না দিয়ে আপনারা তাকে কি ভাবে পুলিশের হাতে তুলে দেন। এ প্রশ্নের কোন স্বদুত্তোর দিতে পারেনি বিএসএফ। বৈঠকে থেকে ফিরে বিজিবি দলের নেতা দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খান সাংবাদিকদেরকে এ তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দর্শনা বিজিবি ক্যা¤েপর কো¤পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খান সহ ৮ জন এবং বিএসএফ’র পক্ষে ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ১৭৩ ব্যাটালিয়নের গেঁদে বিএসএফ ক্যা¤েপর কো¤পানি কমান্ডার ইন্সপেক্টর দৌলত সিং সহ ১০ জন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ২ টায় দর্শনা নিমতলা সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলারের কাছে নিজ জমিতে কৃষি কাজ করার সময় নাজমুলকে বিএসএফ ধরে নিয়ে যায়। বিকালে তাকে ফেরত চেয়ে ও কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফ এর কাছে চিঠি দেয় বিজিবি।




