ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে কর্মসংস্থান কর্মসূচীর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৩, ২০১৪ ৭:১৮ অপরাহ্ণ

JJJJইসলামপুর,জামালপুর প্রতিনিধিঃ ইসলামপুরে কর্মসংস্থান কর্মসূচীর প্রথম পর্যায় কাজের টাকা ভাগ ভাটোয়ারা শেষ হতে না হতেই  দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি ও প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ইজিপিপি এর আওতায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিব, মেম্বার,টেক অফিসার এবং চাইল্ড একাউন্টধারী ব্যাংক ম্যানেজারদের সমন্বয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পাবলিক হল মিলানায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপলু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম দুলাল। ময়মনসিংহ জেলার  ইশ্বরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ সোবহান টেইনার হিসাবে উপস্থিত থেকে ইসলামপুর উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যান,সচিব,ইউপি সদস্য এবং  টেক অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত বিভিন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করেন। কর্মশালায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক মাহমুদ হাসান কবির মঞ্জিল,পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী খান, কৃষি ব্যাংক মলমগঞ্জ শাখার ম্যানেজার একাব্বর হোসেন প্রমূখ। কর্মশালায় চেয়ারম্যান-মেম্বারদের বিভিন্ন সূযোগ সুবিধা নিয়ে আলোচনা হলেও প্রকল্পে অতিদরিদ্রদের টাকা আত্মসাৎ ও দূর্নীতিরোধে কোন আলোচনা পর্যালোচনা করা হয়নি।
এলাকাবাসীর অভিযোগ ২০১৩-১৪ অর্থবছরে কর্মসংস্থান কর্মসূচীর প্রথম পর্যায় কাজে ব্যাপক দূর্নীতির মাধ্যমে সিংহ ভাগ টাকা আত্মসাৎ করা হয়েছে।  ওই প্রশিক্ষন কর্মশালাকে তারা দ্বিতীয় পর্যায়ের টাকা ভাগ ভাটোয়ারা প্রথম পদক্ষেপ হিসাবে মনে করছেন। তবে প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপলু তার বক্তব্যে অতিদরিদ্রদের কর্মসূচীর টাকা আত্মসাৎ কিংবা দূর্নীতির আশ্রয় না নেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন জানান, দুই-চার দিনের মধ্যেই অতি দরিদ্রদের জন্য সংস্থান কর্মসূচির কাজ শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়. ২০০টাকা হাজিরা মজুরীতের উপজেলায় পাচ হাজার ১৭১জন শ্রমিক ৪০দিন কাজ করবে। তাদের মজুরীর জন্য চার কোটি ১৩লাখ ৬৮হাজার টাকা, সরদার মজুরী দুই লাখ ১৬হাজার এবং কাজের বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের জন্য (নন ওয়েজ) ৪৬লাখ ৪৩হাজার ২২৮টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে কাজে নন ওয়েজের কোন কাজ হয়নি বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসি জানায়,  কর্মসৃজন কর্মসূচি কাজে ইসলামপুর সদর ইউনিয়নে সবচেয়ে বেশী দূর্নীতি হয়েছে।

Need Ads
error: কপি হবে না!