মেহের আমজাদ, মেহেরপুর : ফিল্মি স্টাইলে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাঁশবাড়িয়া থেকে চট্টগ্রামের ব্যবসায়ী তাইজুল হককে অপহরণ করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে মেহেরপুর কুষ্টিয়া মহা সড়কের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার সোডাপ অফিসের সামনে থেকে এ অপহরণের ঘটনা ঘটেছে।

অপহৃত ব্যবসায়ী তাইজুল ইসলাম চট্রগ্রামের রাঙ্গুনিয়া এলাকার অধিবাসি। সে সম্প্রতি বাঁশবাড়িয়া গ্রামের জনৈক আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থেকে এলাকার ফড়িয়া ও তামাক চাষীদের কাছ থেকে তামাক ক্রয় করতেন।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম অপহরনের ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন ঘটনাস্থল থেকে অপহৃত ব্যবসায়ীর হিরোহোন্ডা স্পিলিন্ডার মটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সোডাপের ঝাড়–দার মার্খা বাড়ৈ জানান, সকাল সাড়ে ৭ টার দিকে একটি সাদা মাইক্রোবাস থামিয়ে মটরসাইকেল আরোহীকে জোর পূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এসময় সে জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে আর্তচিৎকার করে। লোকজন জড়ো হওয়ার আগেই অপহরকরা পালিয়ে যায়। পরে থানা পুলিশ এসে মটারসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মটরসাইকেলে মালিক আনোয়ার হোসেন জানান, সম্প্রতি তাজুল ইসলাম এখানে এসে তামাক ব্যবসা শুরু করেন। সকালে একটি মোবাইল ফোন পাওয়ার পর আমার ব্যবহৃত হিরোহোন্ডা মটরসাইকেলটি নিয়ে বের হয়। পরে লোকমুখে তার অপহরনের সংবাদ পাওয়া যায়।
পরে সকাল ৯ টার ৮ মিনিটের সময় ০১৭৮৩৩২৭৪২ নং থেকে তাকে জানানো হয় যে, তাজুল ইসলাম সড়ক দূর্ঘনায় আহত হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরক্ষণে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এদিকে তাজুল ইসলামের ব্যবসায়ীক পার্টনার রাঙ্গুনিয়ার নজরুল ইসলাম মোবাইল ফোনে জানান, যারা মাইক্রেবাসে তাজুল ইসলামকে তুলে নিয়ে গেছে তারা ২০ লাখ টাকা দাবী করেছে। তাদের দাবী তাজুল ইসলামের কাছে তারা মোটা অংকের টাকা পাবেন। তাই তাকে নিয়ে আসা হয়েছে।
বর্তমানে তাজুল ইসলামকে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় আটকিয়ে রাখা হয়েছে বলেও জানিয়েছেন অপহরকরা।
অপরদিকে, ০১৭৩২-৩০২৯১৬ নং মোবাইল ফোন থেকে নিজেকে ভেড়ামারার তামাক ব্যবসায়ী ফজলু নাম পরিচয় দিয়ে জানান, তাইজুল ইসলামকে অপহরণ করা হয়নি। ব্যবসায়ীক লেন-দেনের কারনে তাকে তুলে নিয়ে আসা হয়েছে। টাকা পেলে তাকে মুক্ত করে দেওয়া হবে।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, অপহরণের কথা শুনেছি। সেখান থেকে একটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ব্যাবসায়ীক লেনদেনের কারণে না অপহরণ করা হয়েছে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে মানব বন্ধন

দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইউনিটি কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক ফারুক হোসেনের নেতৃত্বে মানব বন্ধনে অংশ নেয় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠণ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়া একুশে টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, এটিএন বাংলা এবং এটিএন নিউজের মেহেরপুর জেলা প্রতিনিধি আতিকুর রহমান টিটু, এস এ টিভির মেহেরপুর প্রতিনিধি ফজলুল হক, নতুন বার্তার মেহেরপুর জেলা প্রতিনিধি ওয়াজেদুল হক, বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল
হক পোলেন, দৈনিক জনতার প্রতিনিধি কামরুজ্জামান খাঁন, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার মেহেরপুর প্রতিনিধি মেহের আমজাদ, বৈশাখী টিভির মেহেরপুর প্রতিনিধি রাশেদুজ্জামান, সাংবাদিক রামিজ আহসান,রাজিবুল হক সুমন,আকতার,জাহিদ, কাজলসহ মেহেরপুরের স্থানিয় সাংবাদিকরা মানববন্ধনে অংশ গ্রহন করেন। বিভিন্ন সময়ে দেশব্যাপি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিকরা। মানববন্ধন থেকে সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ করে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবী জানানো হয়।
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত
মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারের কোল্ড স্টোরের সামনে ট্রাকের ধাক্কায় সুরত আলী (৮৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে সদর উপজেলা পাটকেলপোতা গ্রামের মৃত শুকুর আলী মন্ডলের ছেলে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
সকালে পাটকেল পোতা গ্রামের নিজ বাড়ি থেকে সাইকেল নিয়ে সুরত আলী বারাদি বাজারের উদ্দেশে বের হয়। বারাদি বাজরের কোল্ড স্টোরের সামনে এসে পৌছালে পিছন থেকে একটি দ্রুত গামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে সকাল সাড়ে ৯টার দিকে মারা যায় ।




