ads

বৃহস্পতিবার , ২০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ পেলেন ৯ বিশিষ্টজন ও এক প্রতিষ্ঠান

খবর টি পড়েছেন : ৪৫৪
‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ পেলেন ৯ বিশিষ্টজন ও এক প্রতিষ্ঠান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের হাতে ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ মে বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ ওই পুরস্কার তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

পুরস্কারপ্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে প্রয়াত আহসানউল্লাহ মাস্টার, প্রয়াত আখতারুজ্জামান বাবু, প্রয়াত আওয়ামী লীগ নেতা এ কে এম বজলুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, সাহিত্যে কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান। বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সমাজসেবা বা জনসেবায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন এবং গবেষণা ও প্রশিক্ষণে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলকে এ পুরস্কারে ভূষিত করা হলো।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর ‘স্বাধীনতা পুরস্কার’ দিয়ে আসছে সরকার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক রোজিনার মামলায় নিরপেক্ষ তদন্ত হবে: ডিবি পরবর্তী সংবাদ ইসলামপুরে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads