ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্লোবাল অ্যাকশন ডে ফর নিউট্রিশন : শেরপুরে শিশুদের চিত্রাংকন ও ক্যুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ২:৪৬ অপরাহ্ণ

Sherpur Pic-3স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ৫ বছর বয়সের বয়সের প্রায় অর্ধেক শিশু অপুষ্টিতে ভুগছে। ৫ বছরের নীচে যত শিশু মারা যায় তার ৩ ভাগের এক ভাগ মারা যায় অপুষ্টির কারণে। অপুষ্টির কারণে শতকরা ৪১ ভাগ শিশু খাটো হচ্ছে। শিশুর গর্ভকালীণ অবস্থা থেকে ২ বছর পর্যন্ত সময় খুবই গুরুত্বপূর্ণ। এসময় শিশু কতটুকু পুষ্টি পেয়েছে তার ওপরই নির্ভর বড় হয়ে ওই শিশু কতটুকু লম্বা হবে এবং তার দৈহিক ও মানসিক গঠন কতটুকু হবে। এজন্য গর্ভবতী মা‘কে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। শিশু জন্মের পর পরই মায়ের বুকের শাল দুধ পান, ৬ মাস বয়স পর্যন্ত একটানা মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত শিশুকে মায়ের দুধের সাথে বয়স অনুযায়ী পরিপূরক খাবার দিতে হবে। শিশুদের পুষ্টির উন্নতিকল্পে বিশ্বব্যাপী ‘স্কেলিং আপ নিউট্রেশন‘ বা ‘সান’ নামে ১০০০ দিনের একটি আন্দোলন শুরু হয়েছে।

Shamol Bangla Ads

ওই সান আন্দোলনের বার্তা ছড়িয়ে দিতে শেরপুরে ‘গ্লোবাল ডে অফ এ্যাকশন অন নিউট্রিশন’ উপলক্ষে শিশুদের চিত্রাংকন এবং ক্যুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ চিত্রাংকন এবং ক্যুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ‘সিএসএ ফর সান’-এর সহায়তায় সেবা পরিষদের আয়োজনে এতে শহরের দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুল এবং আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি সদর ইউএনও আইরীন ফারজানা। এসময় সেবা পরিষদ সভাপতি ডা. গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, ব্র্যাক জেলা প্রতিনিধি আতাউর রহমান, নির্বাহী পরিচালক জয়নুল আবেদীন প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!