ads

বুধবার , ২১ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জ থানায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২১, ২০১৪ ৮:৩২ অপরাহ্ণ
রামগঞ্জ থানায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনির হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, সাংবাদিক ও ব্যবসায়ীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শতাধিক লোকের উপস্থিতে থানা ওসি কার্যালয়ে গতকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রামগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার শাহ মিজান সফিউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সার্কেল সিনিয়র পুলিশ সুপার সৈকত শাহিন, উপজেলা চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন, পৌর মেয়র বেলাল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, করপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল হক মজিব, দরবেশপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাহার, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের রামগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আমির হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ রামগঞ্জ শাখার সভাপতি অপূর্ব কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু যুগল প্রসাদ বনিক, রামগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিম, সাংবাদিক মনির হোসেন বাবুল, পাটওয়ারী হোসেন শরীফ প্রমুখ।

Shamol Bangla Ads

প্রধান অতিথি শাহ মিজান সফিউর রহমান অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সভায় অংশগ্রহণকারীদের বক্তব্য শুনে বলেন, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী কোন দলের নয়। তাদের জন্য কোন ছাড় নাই। তিনি রামগঞ্জ থানা পুলিশদের উদ্দেশে বলেন, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগতভাবে যা কিছু দরকার তাই করতে হবে, অন্যায় নিজের চোখে দেখে কারো কথায় বেআইনি কিছু করবেন না। বক্তাদের অভিযোগ গুলো আমলে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা ওসিকে নির্দেশ প্রদান করেন।
থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, তিনি রামগঞ্জ থানায় যোগদানের পর গত ৩ মাস ধরে চুরি-ডাকাতি, খুন-খারাবি সহ বিভিন্ন মামলার ২ শতাদিক আসামী গ্রেফতার করেছেন। ৬টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি ও বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে আনতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
রামগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিম বলেন, রামগঞ্জ থানা প্রাঙ্গণে একটি অভিযোগ বাক্স ঝুলানো হলে সাধারণ লোকজন গোপনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও তাদের অভিযোগ গুলো অভিযোগ বাক্সে জমা দিয়ে প্রশাসনকে সহযোগীতা করতে পারবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!