ads

সোমবার , ২১ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চরফ্যাশনে বিদ্যুৎ অফিসে হামলা ভাংচুর : কর্মকর্তা-কর্মচারী লাঞ্চিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২১, ২০১৪ ৬:৪৬ অপরাহ্ণ
চরফ্যাশনে বিদ্যুৎ অফিসে হামলা ভাংচুর : কর্মকর্তা-কর্মচারী লাঞ্চিত

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাসন উপজেলা সদরে পল্লী বিদ্যুৎ এবং ওজোপডিকো (ওয়েষ্টার্ন জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোঃ)’র তিনটি কার্যালয়ে হামলা ভাংচুর এবং কর্মকর্তা ও কর্মচারীদের মারধর করা হয়েছে। রোববার দুপুরে বিক্ষুদ্ধ গ্রাহকদের ৩০/৪০ জনের একটি দল এই হামলা ভাংচুর এবং মারধরের ঘটনা ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগে হামলাকারীরা পালিয়ে যায়।

Shamol Bangla Ads

ওজোপডিকো, পল্লী  বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ রোববার দুপুর সাড়ে ১২টায় বিক্ষুদ্ধ গ্রাহকদের ৩০/৪০ জনের একটি দল পুর্ব বাজারে ওজোপডিকোর অভিযোগ কেন্দ্রে হামলা চালায়। হামলার মুখে কেন্দ্রের কর্মচারীরা পালিয়ে গেলে হামলাকারীরা অভিযোগ কেন্দ্রের আসবাবপত্র ভাংচুর এবং কাগজপত্র তছনছ করে।
১০/১৫টি মোটরসাইকেল যোগে বিক্ষুদ্ধ হামলাকারীরা সবুজ সিনেমা হল সড়কের পল¬ী বিদ্যুতের কার্যালয়ে হামলা চালায়। এখানে এজিএম পদমর্যাদার একজন কর্মকর্তাসহ বেশ কয়েকজন কর্মচারীকে মারধর করা হয়। ভাংচুর করা হয় একটি মোটরসাইকেলসহ আসবাবপত্র এবং তছনছ করা হয় বেশ কিছু কাগজপত্র।
পল¬ী বিদ্যুৎ কার্যালয়ে হামলার খবর পেয়ে পাশের ওজোপডিকোর কার্যালয় থেকে কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত পালিয়ে গেলেও হামলাকারীরা ওজোপডিকোর কার্যালয়ের আসবাবপত্র, জ্বালানার কাঁচ এবং চেয়ার-টেবিল ভাংচুর করে। বিদ্যুৎ অফিসে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায় বলে পুলিশ জানায় ।
পল¬ী বিদ্যুতের চরফ্যাসন অফিসের ইন চার্জ আনোয়ার হোসেন জানান, ধারাবাহিক বিদ্যুৎ বিপর্যয়ের পাশাপাশি খরতাপে গ্রাহকরা ক্ষুদ্ধ হয়ে উঠেছে। আকষ্মিকভাবে হামলার ঘটনা ঘটায় সুরক্ষার কোন পূর্ব প্রস্ততি নেয়া সম্ভব হয়নি।
চরফ্যাসন থানার অফিসার ইন চার্জ আবুল বাসার জানান, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। কোন পক্ষ থেকে এ ঘটনায় থানায় কোন অভিযোগ দাখিল করা হয়নি বলে ওসি জানিয়েছেন।

সব ধরনের সহযোগীতার আশ্বাস দিলেন জেলা পরিষদ প্রশাসক
ভোলায় এনসিটিএফ এর শিশুরা দেখা করলেন জেলা পরিষদের প্রশাসকের সাথে

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ভোলা জেলার শিশুরা দেখা করলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলুর সাথে।
গতকাল রবিবার দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে এনসিটিএফ এর শিশুরা এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় শিশুরা প্রশাসকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাকে ভোলা এনসিটিএফ এর মুখপাত্র শিশু বানী পএিকা ও একটি শিশুতোষ বই তুলে দেওয়া হয়।
পরে জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু শিশুদের সব ধরনের কথা শুনেন এবং শিশুদের সব ধলরনের কাজে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। এসময় শিশুরা প্রশাসককে জানান, ভোলা জেলা একটি নদী বৃষ্টিত জেলা। তাই এ জেলার প্রায় লক্ষাধিক শিশু তাদের শিশুর অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই শিশুদের অধিকার আদায়সহ শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে এডভোকেসি করে যাচ্ছে সংগঠনটি কাজ। শিশুরা বলেন, ভোলা জেলা একটি শিশু বান্ধব নগরী গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। এর মাধ্যমে ভোলাতে শিশুরা তাদের আরও অধিকার সম্পর্কে জানবে ও আরও সুযোগ সুবিধা পাবে বলে তারা প্রশাসককে জানান। পরে প্রশাসক শিশুদের সব ধরনের কথা শুনেন ও শিশুদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
এসময় তিনি বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। জাতি গড়ার কান্ডারি। তাই শিশুদের সব ধরনের খারাপ কাজ থেকে ফিরিয়ে এনে ভালো কাজে উৎসাহিত করতে হবে। তাহলেই আমরা আগামী দিনে যোগ্য নেতৃত্ব আজকের শিশুদের মাঝে খুজে পাবো।
এসময় তিনি বলেন, শুধু পড়াশোনা করলেই হবে না দেশের ইতিহাস ও বিভিন্ন দেশের ইতিহাস সম্পর্কেও জানতে হবে। এতে করে তোমাদের মেধার বিকাশ ঘটবে। পরে তিনি সম্প্রতি জাপন, কুরিয়া, চীন দেশে সফর করে আসায় ঐ দেশের জীবন জীবিকার অভিজ্ঞতার কথা এনসিটিএফ এর শিশুদেরকে জানান। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেন, ভোলা জেলা এনসিটিএফ এর ভলেন্টিয়ার আদিল হোসেন তপু। শিশুদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা এনসিটিএফ এর সাবেক সভাপতি ত্রপা হালদার, সম্পাদক কান্তা, চাইল্ড পার্লামেন্ট সাবেক সদস্য আতিয়ার রহমান তুষার, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আকাশ, শিশু গবেষক হাসনাইন, অপসরা হক, শিশু সাংবাদিক শারমিন আক্তার বর্ষা, হাছনাইন, আবির, এনসিটিএফ এর ভোলা জেলার সদস্য সানজিদা হোসেন এশা, মেহেদী, মিতু, রাবেয়া বশরী, তুর্জ সহ আরও অনেকে। পরে তারা জেলা পরিষদের মুক্তিযোদ্ধাদের জাদুঘর প্রদর্শন করেন।

ভোলা দুটি সড়ক দূর্ঘটনায়,নিহত ২, আহত ৩০

Shamol Bangla Ads

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজারে যাত্রীবাহী বাস দূর্ঘটনায় ২০যাত্রী আহত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের দালাল বাজার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, চরফ্যাশন থেকে বৈখাশী পরিবহন (ঢাকা-ব- ০৩১৯) নামে বাসটি দালাল বাজারের কাছাকাছি এলে চলতি অবস্থায় বাসটির চাকা খুলে যায়। এসময় বাসে থাকা ২০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল ও লালমোহন উপজেলা স্বাস্থকমপে¬ক্সে ভর্তি করেন। আহতরা হলেন, মিজানুর (৫৫), মন্নান (৪৪), সাব্বির (৪২), লাইজু বেগম (২৬), মিশু (০৭), আক্তার (০২), নিজাম (৩০), পার্থ (২৫), নয়ন (২৬), সিরাজ (৩৫), সোবাহান (২৫), বাকে মিয়া (৪০), রুমা (১৮), প্রেমা (১৪), কবির (৬০) রিয়াজ (২৮), আরিফ (৩৪), বিপ¬ব (২৭), কর্ণ (২৪)। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীদের সাথে নিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে। অপরদিকে
বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার বৈদ্দেরপুল নামক স্থানে বাস ও নছিমন এর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১০ জন যাত্রী আহত হয়েছে। নিহতরা হলেন-সফিউল¬াহ (৪০) ও মিরাজ (২৫)। আহতরা হলেন- মোহাম্মদ রাছেল (২০), জামাল (৩৫), এনামুল (৫৫), নাজুরা খাতুন (৩৫), ইয়াসমিন (২৫), রবি(০৫), বাহাদুর (৩০), হারুন (২২)। রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার বৈদ্দেরপুল ৪১ নং পদ্ধা মনষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চরফ্যাশন থেকে ভোলাগামী (ভোলা-ব- ০৫-০০৩) অর্পিতা পরিবহন বাসটি বৈদ্দেরপুল এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে কুঞ্জেরহাট থেকে নতুন বাজারগামী নছিমম এর সাথে মূখোমুখি সংঘর্ষ হয়। এসময় নসিমনে থাকা ১২ যাত্রীর মধ্যে দুই জন যাত্রী ঘটনাস্থালে মারা যায় ও অপর ১০ যাত্রী আহত হন। আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্সে ভর্তি করেন। এদিকে, ঘাতক বাসটি কুঞ্জেরহাট বাজারে এলে স্থানীয় জনতা বাসটিকে ড্রাইভারসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে ড্রাইভারকে আটক করে।

Need Ads
error: কপি হবে না!