ads

বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপে ফেভারিটের তালিকায় নেই ব্রাজিল!

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৬, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ

বিশ্বকাপে পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিল। দুই যুগ ধরে ‘হেক্সা’ মিশনে নেমে সফল হতে পারছে না। সবশেষ ট্রফি জেতার পর তারা সেরা সাফল্য হিসেবে ২০১৪-এর আসরে চতুর্থ হয়েছিল। প্রতিবারের মতো আসন্ন বিশ্বকাপেও তাদের ফেভারিট ভাবা হচ্ছে। কিন্তু দলের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়র বললেন, ব্রাজিল ফেভারিটের তালিকায় নেই, এমনকি থাকতেও চায় না!

Shamol Bangla Ads

২৪ বছরের ট্রফি খরা কাটাতে প্রথমবার ব্রাজিল তাদের ডাগআউটে এনেছে বিদেশি কোনো কোচকে। গত বছর মে মাসে কার্লো আনচেলত্তি যোগ দেওয়ার পর ব্রাজিল মিশ্র ফলাফল পেয়েছে। ইতালিয়ান কোচের অধীনে সেলেসাওরা দুটি জয়, একটি ড্র ও একটি হার দেখেছে। তারা বিশ্বকাপে উঠেছে বাছাইপর্বে পঞ্চম হয়ে।

সাম্প্রতিক ফলাফলের ভিত্তিতে ব্রাজিলকে ফেভারিট মানতে চান না ভিনিসিয়ুস। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দক্ষিণ কোরিয়াকে হারালেও বিস্ময়কর হার দেখে জাপানের কাছে। তারপর নভেম্বরে সেনেগালের বিপক্ষে জয়ের পর তিউনিসিয়ার সঙ্গে ড্র করে।

Shamol Bangla Ads

মাঠের পারফরম্যান্সের মূল্যায়ন করে ভিনিসিয়ুস বললেন, ‘আমার বিশ্বাস, সম্প্রতি আমরা যে ফলাফল দেখেছি, তার ভিত্তিতে ব্রাজিল ফেভারিট নয়। কিন্তু জার্সি ও আমাদের খেলোয়াড়দের যে ভার… আমরা ব্রাজিলকে ফের শীর্ষে রাখতে যা করার সবই করব। আমরা ফেভারিট হতে চাই না, আমরা চাই ব্রাজিলকে শীর্ষে রাখতে।’

রিয়াল মাদ্রিদ থেকে আনচেলত্তি ব্রাজিলে পা রেখেছেন। স্প্যানিশ ক্লাবে খেলার সুবাদে ইতালিয়ান কোচের সঙ্গে ভালো বোঝাপড়া ভিনিসিয়ুসের, ‘আমাদের শুধু ভালো খেলতে হবে। আনচেলত্তি আসার পর কীভাবে খেলতে হবে সেই ধারণা ভালোভাবে পেয়েছি। তিনি আমাদের ওপর থেকে অনেক চাপ কমিয়েছেন।’

ব্রাজিলের বিশ্বকাপ শিরোপার আশা পূরণের দায়িত্ব অনেকটাই ভিনিসিয়ুসের কাঁধে। ব্রাজিলের জার্সিতে ৪৫ ম্যাচে ৮ গোল করা এই ফরোয়ার্ড মাদ্রিদের চলতি মৌসুমে দারুণ ফর্মে। ২৫ বছর বয়সী তারকা ৪৩ ম্যাচ খেলে ১৭ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন। ক্লাব ফর্ম জাতীয় দলেও ধরে রাখতে চান তিনি, ‘আমি সবচেয়ে সুখকর মুহূর্তে আছি। রিয়াল মাদ্রিদে আমি যা করি, আশা করব জাতীয় দলেও সেটাই করব। লোকেদের কথাবার্তায় আমি মনোযোগ দেই না। আমি আমার কাজ জানি এবং কীভাবে বিশ্বকাপে নিজেকে উজার করে দিতে হবে সেটাও জানা আছে।’

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ শুরু হবে। সি গ্রুপে তারা খেলবে স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষেও।

Need Ads
error: কপি হবে না!