নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার চৌয়া গ্রামে রাস্তার পাশে ধান ক্ষেতের ড্রেন থেকে অজ্ঞাত যুবকের (৩০) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে শেখেরচর ফাঁড়ির পুলিশ। রোববার ভোরে ওই এলাকার জনৈক ব্যাক্তি পাঁচদোনা বাজারে আসার পথে রাস্তার পাশে ধান ক্ষেতের ড্রেনে একটি বড় চটের বস্তা মুখবান্দী অবস্থায় পরে রয়েছে দেখে প্রথমে সে গ্রামবাসীকে খবর দেয়। গ্রামবাসীর কাছে বিষয়টি সন্ধেহ হলে স্থানীয় শেখেরচর ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তার মুখ খূলে এক যুবকের ক্ষত বিক্ষত লাশ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। । শেখেরচর ফাড়ীর ইনর্চাজ এস আই রফিক জানান, দুর্র্বৃত্তরা যুবককে হত্যাকরে বস্তাবন্দী করে লাশটি এখানে ফেলে রেখেছে। লাশের গলায় ধাড়ালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।




