ads

বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সন্ধ্যায় ১৪ দলের নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৭১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। ১৯ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিত বিষয়টি জানানো হয়ে। এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলের জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় আমন্ত্রিত নেতাদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু অনুরোধ জানিয়েছেন।

Shamol Bangla Ads

গত ৩ মেয়াদ ধরে আওয়ামী লীগের ক্ষমতার অংশীদার ১৪ দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে এটা নিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলো যখন এক দফার আন্দোলন চালিয়ে যাচ্ছে তখন ওই সভা বিশেষ গুরুত্ব বহন করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া চলমান আন্দোলন এবং আগামী নির্বাচন প্রসঙ্গে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি কর্মচারীদের ৫ শতাংশ প্রণোদনার প্রজ্ঞাপন জারি পরবর্তী সংবাদ শেরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ-উন্নয়ন শোভাযাত্রা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads