টাঙ্গাইল প্রতিনিধি : লুৎফর রহমান মতিন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এক প্রতারকের ফাঁদে পা দিয়ে সব হারিয়েছে। এ ঘটনায় ২০ এপ্রিল রবিবার দুপুর ১২টার দিকে কালিহাতী থানা পুলিশ প্রতারক মহিদুল ইসলামকে গ্রেফতার করেছে।

কালিহাতী থানার ওসি মনির হোসেন জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুচুটি গ্রামের মতিয়ার রহমানের মেয়ে শিউলি আক্তারের সাথে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাংগাসিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মহিদুল ইসলাম প্রেম করে র্কোট ম্যারিজ করে। দুইজনে তারা বাড়ীতে না যেয়ে ঢাকায় পালিয়ে বেড়ায়। কলেজ ছাত্রী শিউলি যে কোন মাধ্যমে জানতে পারে মহিদুল ইসলাম দুই সন্তানের জনক। বিষয়টি নিয়ে শিউলি প্রতিবাদ করলে তাকে ব্যাপক মারধোর করে এবং প্রাননাশের হুমকি দেন। সু কৌশলে শিউলি তাকে টাঙ্গাইলের কালিহাতী কচুটি গ্রামে নিয়ে আসে। তাৎক্ষনিক বিষটি থানায় জানালে গতকাল দুপুরে প্রতারনার অভিযোগে মহিদুল ইসলামকে কালিহাতী থানা পুলিশ আটক করে। পরে এব্যাপারে শিউলি বাদী হয়ে কালিহাতী থানায় একটি প্রতারনা মামলা দায়ের করে।




