ads

সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বালুভর্তি ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৪, আহত ৬

ময়মনসিংহের শহরতলীতে রেললাইনে উঠে পড়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। নিহতরা ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়নো ছিল বলে জানা গেছে। ২৫ ডিসেম্বর সোমবার বেলা দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনে রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

কোতয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন ওই তথ্য নিশ্চিত করে জানান, জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘বলাকা এক্সপ্রেস’ ট্রেনটি শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনে রেলক্রসিংয়ে এসে পৌঁছালে রেললাইনে উঠে পড়া বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনের ইঞ্জিনের সামনে বসে থাকা অজ্ঞাত ৪ যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও এ দুর্ঘটনায় আহত ৬ জনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

Shamol Bangla Ads

নিহত চারজনই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনের মরদেহ ট্রাকের পাশে পড়ে আছে এবং অন্যজন ট্রেনের সামনের অংশে ঝুলে থাকতে দেখা গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।

Need Ads