তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বহিঃবিভাগের মেডিকেল অফিসার ডা. হাসিবুল হক হাসানের (৩৮) অকাল মৃত্যুতে কুমিল্লা জেলার চিকিৎসক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জেলা বিএমএ নেতৃবৃন্দ গতকাল শনিবার মেডিকেল কলেজের মর্গে লাশ দেখতে যান এবং ঢাকা থেকে আগত তার মা ও ছোট বোন ডা. ইতি কে গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জেলা বিএমএ’র সভাপতি ডা. গোলাম মহিউদ্দিন দীপু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী এই চিকিৎসকের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।




