ads

শনিবার , ১৯ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বরগুনায় গৃহবধু হত্যা অভিযোগে শ্বশুর-শাশুড়ীসহ গ্রেফতার ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৯, ২০১৪ ৭:৩৩ অপরাহ্ণ

grefআমতলী (বরগুনা) প্রতিনিধি : যৌতুকের জন্য বরগুনায় গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে শুক্রবার রাতে তালতলী থানা পুলিশ শ্বশুর-শাশুড়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- নিহতের শ্বশুর আবদুল মজিদ ফকির, শাশুড়ী হালিমা বেগম, চাচাত দেবর খলিল ফকির ও জলিল ফকির। ১৯ এপ্রিল শনিবার দুপুরে নিহতের বাবা বাদী হয়ে বরগুনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেছে।

Shamol Bangla Ads

তালতলী উপজেলার কবিরাজ পাড়া গ্রামের রফেজ উদ্দিন হাওলাদার জানান, তার মেয়ে হনুফা বেগমের সাথে দেড় বছর আগে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের মজিদ ফকিরের ছেলে আলামিনের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে মাদকসেবী ট্রাক চালক আলামিন তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে গত ১ মাস আগে হনুফা তার বাবার বাড়ি চলে যায়। গত ১৫ দিন আগে আলামিন নির্যাতন না করার শর্তে হনুফাকে বাড়ি নিয়ে আসে। গত রবিবার (১৩ এপ্রিল) হনুফাকে পুনরায় নির্যাতন করে অজ্ঞান অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। মূমুর্ষূ অবস্থায় বরগুনা হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি না করে বরিশালে নিয়ে যাবার পরামর্শ দেন। অজ্ঞান অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আর জ্ঞান ফেরেনি। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হনুফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুর আগে জ্ঞান না ফেরায় সে কোন কথা বলে যেতে পারেনি। শুক্রবার হনুফার লাশ তার বাবার বাড়িতে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবী করে দাফনের চেষ্টা করা হয়।

তালতলী থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে তারা কবিরাজ পাড়া হনুফার বাবার বাড়ি থেকে লাশ উদ্ধার ও তার শ্বশুর-শাশুড়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছেন। তিনি আরো জানান, নিহতের শরীরে নির্যাতনের অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে। এব্যাপারে নিহতের বাবা রফেজ উদ্দিন হাওলাদার বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!