ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে প্রচন্ড তাপদাহে ২ শতাধিক শিশু-বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৬:২৭ অপরাহ্ণ
হোসেনপুরে প্রচন্ড তাপদাহে ২ শতাধিক শিশু-বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : প্রচন্ড তাপদাহ ও বিশুদ্ধ খাবার পানির সংকটে কিশোরগঞ্জের হোসেনপুরে ২ শতাধিক শিশু-বৃদ্ধ ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। জানাযায়,গত এক সপ্তাহ ধরে প্রচন্ড খরতাপ ও ভুগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলার বেশির ভাগ নলকুপে পানি উঠছেনা। ফলে অসহ্য গরমে ও বিশুদ্ধ খাবার পানির সংকটে উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ডায়রিয়া ও জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। গত ৩ দিনে ২ শতাধিক শিশু-বৃদ্ধ ডায়রিয়ায় ও জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। অনেকেই স্থানীয় হাসপাতাল ও ছোট বড় ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হেলাল উদ্দিন জানান, প্রচন্ড গরমের কারনে কিছু এলাকার শিশু-বৃদ্ধরা ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হলেও মহামারি আকারে নয়। তবে তা নিয়ন্ত্রনে রয়েছে। ডায়রিয়া এড়াতে সবাইকে বিশুদ্ধ খাবার পানি ও অন্যান্য খাবারে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Need Ads
error: কপি হবে না!