নরসিংদী প্রতিনিধি : সরকারী কাজে বাধা প্রদান ও বিঘ্ন ঘটার কারনে এক মামলায় বিএনপির ৪৭ নেতা কর্মীকে আটকের ১ দিন পর বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জর্জ আদালতে আসামী পক্ষের জামিন আবেদনের প্রেক্ষিতে আটক নেতাকর্মীদের জামিন মঞ্জুর করেন। বুধবার নরসিংদীর চীফ জুডিয়ামল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে বিএনপির এ নেতাকর্মী দের জেলহাজতে প্রেরন করা হয়েছিল ।
উল্লেখ্য গত ২০১৩ সনের ২৭ অক্টোবর মাধবাদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে হরতাল পালন কালে তারা রাস্তার অবরোধ সৃষ্টি করে জানমালের ব্যাপক ক্ষতিসাধন এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারী কাজে বাধা প্রদান করে ও বিঘ্ন ঘটিয়ে বাস ভাংচুর, অগ্নি সংযোগ সহ বিভিন্ন ক্ষতি সাধন করে। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। এতে মোট ৭৮ জনকে আসামি করা হয়। গত বুধবার বিএনপির ৪৭ নেতাকর্মী দ্রুতবিচার আদালতে আত্মসমর্পণ করলে শুনানী শেষে আদালতা তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেলহাজাতে প্রেরন নির্দেশ দেয়। এর একদিন পর বৃহস্পতিবার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত আসামীদের জামিন আবেদনের প্রেক্ষিতে আবেদন মঞ্জুর করে জামিন প্রদান করেন।




