ads

রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৯১ টাকা

খবর টি পড়েছেন : ৭১৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের বেসরকারি খাতের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম চলতি আগস্টে ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। গত জুলাই মাসে এই দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা। একই সঙ্গে অটোগ্যাস লিটারপ্রতি ৬২ দশমিক ৪৬ টাকা থেকে কমিয়ে ৫৮ দশমিক ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ৩ আগস্ট রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

Shamol Bangla Ads

রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।

তবে সরকারের বেঁধে দেওয়া দামে দেশের কোথাও এলপি গ্যাস বিক্রি হয় না বলে বিভিন্ন সময় ভোক্তাদের অভিযোগ রয়েছে। জেলাভেদে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়া হয় ক্রেতাদের কাছ থেকে।

Shamol Bangla Ads

গত জুলাই মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা, অটোগ্যাস লিটারপ্রতি ৬২ দশমিক ৪৬ টাকা ছিল। আর গত জুন মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা, অটোগ্যাস ছিল ৬৪ দশমিক ৩০ টাকা।

কয়েক মাস ধরে এলপি গ্যাসের দাম নিম্নমুখী। আমদানিনির্ভর এলপি গ্যাসের আন্তর্জাতিক বাজারদরও নিম্নমুখী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র পরবর্তী সংবাদ কোনো কিছু প্রচার করতে মন্ত্রণালয় থেকে বাধ্য করা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads