ads

রবিবার , ১৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পুরাতন বছরকে বিদায় ও নতুনকে স্বাগত জানাতে ৫ হাজার লাল গোলাপ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৩, ২০১৪ ৭:৩৩ অপরাহ্ণ

Nalitabari Others pic-13জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : পুরাতন ক্লান্ত বছরের শেষ দিনকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে নালিতাবাড়ী পৌর শহরের অধিবাসীদের ৫ হাজার তাজা লাল গোলাপ উপহার দেওয়া হয়েছে। ১৩ এপ্রিল রবিবার বিকেল সাড়ে ৩ টায় পৌর মেয়র আনোয়ার হোসেন শহরে ঘুরে ঘুরে পৌর নাগরিকদের এ ফুল প্রদান করেন বাংলা ১৪২১সালের আগাম শুভেচ্ছা জানান। পৌরসভা কার্যালয়ে বিকেলে পৌর মেয়র মো.আনোয়ার হোসেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সবুরকে ফুল দিয়ে কর্মসূচীর সুচনা করেন। পরে পৌর শহরের সকল ব্যাবসায়ীদের দোকানে এবং পথচারীদের মাঝে ৫ হাজার তাজা লাল গোলাপ বিতরন করেন।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী বাজারের ওষধ বিক্রেতা মোফাজ্জল হোসেন বলেন, এই পয়লা নব বছরেআমগরে কেও ফুল দিয়া শুভেচ্ছা জানাইলো। মনে অইতাছে বছরডা ভালাই যাইবো। তারাগঞ্জ ক্ষুদ্র ও বনিক সমিতির সভাপতি সত্যজিত দত্ত সতু বলেন, বর্ষ বরণে সাধারণ মানুষ ও ব্যাবসায়ীদেও মাঝে ফুলদিয়ে শুভেচ্ছা বিনিময়কে পৌরবাসি নিজেকে গর্বিত মনে করছেন। এ ধরনের আয়োজন সত্যিকারর অর্থে প্রসংশনীয়। মেয়র আনোয়ার হোসেন আয়োজন সম্পর্কে বলেন, প্রতি বছরই পুরাতন বছরকে বিদায় দিয়ে আমরা নতুন আশায় নতুন বছরকে স্বাগত জানাই। কিন্তু বছরগুলো আশা পূরণের পরিবর্তে বরং আমাদের মাঝে নিয়ে আসে নতুন নতুন হতাশা। এবার অন্তত: নতুন বছরটি যাতে আমাদের কাছে নতুন কিছু নিয়ে আসে। এ প্রত্যাশা থেকেই আমাদের এ আয়োজন। পৌরসভার ব্যাকিক্রমী এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!