কেশবপুর(যশোর) প্রতিনিধি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক রবিবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন। মন্ত্রী এদিন কেশবপুর উপজেলার পাঁচ গ্রামে নুতন বিদ্যুৎ সঞ্চালন লাইন উদ্বোধন করেছেন। সকাল ১০ টায় যশোরের কেশবপুর উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত মার্তৃভাতা ভোগীদের মাঝে ভাতা প্রদান করেন। সকাল সাড়ে ১০ টায় তিনি উপজেলার দেউলি ্ঋষি পাড়ায় নতুন বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন করেন। দুপুর সাড়ে ১২ টায় শিকারপুর গ্রামে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সাথে উঠান বৈঠকে মিলিত হন। ১ টায় তিনি বাউশলা ,লালপুর ও কালিয়ারৈ গ্রামে নুতন বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন করেন। বিকাল ৫ টায় মোমিনপুর দক্ষিণ খাঁ পাড়ায় নুতন বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন করেন। বিভিন্ন স্থানে প্রধান অতিথির বক্তব্যে বেগম ইসমাত আরা সাদেক বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। বর্তমান সরকারকে নিয়ে যতো মিথ্যাচার আর ষড়যন্ত্র করা হোক না কেন কোন অবস্থাতেই যুদ্ধাপরাদীদের বিচার থামাতে পারবে না। এ সময় তার সাথে ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম, যশোর পলী বিদ্যৎ সমিতির জি এম সালাহ উদ্দিন আলম ফিতার,আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, সিনিয়র সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফাসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠণের নেতা কর্মীরা।




