পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ষবরনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার ১৪২১ বঙ্গাব্দ বরণ করে নিতে উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৭টায় মঙ্গল শোভাযাত্রা, সাড়ে ৮টায় পান্তাভোজ, ৯টায় গ্রামীন খেলাধূলা, ১০ টায় নববর্ষ উদযাপন, ১১ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুরে হাসপাতাল ও এতিমখানাগুলোকে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার পরিবেশন, বিকাল সাড়ে ৪টায় শিবসা ব্রীজ সংলগ্ন বালুর মাঠে ঘুঁড়ি ওড়ানো প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ চত্ত¡রে বাংলা নববর্ষের ঐতিহ্য ও ইতিহাস নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও গদাইপুর ফুটবল মাঠে ৩দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে বর্ষবরনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন জানান। বর্ষবরণ উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওসি কাজী কামাল হোসেন জানান।
পাইকগাছা পৌরসভাকে ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে মতবিনিময়

খুলনার পাইকগাছা পৌরসভাকে ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে এক মতবিনিময় সভা রোববার সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাে কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, আব্দুল লতিফ সরদার, ইদ্রিস আলী গাজী, এসএম তৈয়েবুর রহমান, এসএম ইমদাদুল হক, মাহাবুবুর রহমান রনজু, মনিরুল ইসলাম, সেলিম নেওয়াজ, আসমা আহম্মেদ, কবিতা রাণী দাশ, জাহানারা খাতুন, পৌর সচিব তুষার কান্তি দাশ, সহকারী প্রকৌশলী কামরুল আকতার, উদয় শংকর রায়, বিষ্ণুপদ মহলদার, আব্দুর রাজ্জাক ও আকতার গোলদার। সভায় উপস্থিত পৌরবাসীর উদ্যোগে পৌর মেয়র বলেন-ওয়াই-ফাই সুবিধা বাস্তবায়ন করতে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে এবং এ সুবিধা বাস্তবায়নের পর ২০ থেকে ৫০ হাজার টাকা মাসিক খরচ হবে তবে এতে নেটওয়ার্কের গতি বাড়বে, আনলিমিটেড ব্যবহার করা যাবে এবং বর্তমানের চেয়ে গ্রাহকদের মাসিক খরচ অর্ধেক কমে যাবে বলে তিনি জানান।
পাইকগাছায় বর্ষবরণ উপলক্ষ্যে কৃষি ব্যাংকের হালখাতা অনুষ্ঠিত
প্রতিবারের ন্যয় এবারও বর্ষবরণ উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাক খুলনার পাইকগাছা শাখায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী ব্যাংক ভবনে এ হালখাতা অনুষ্ঠিত হয়। উলেখ্য ২০১২-১৩ অর্থ বছরে ব্যাংক কর্তৃপক্ষ ১০ কোটি ৮৬ লাখ টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্রাহকদের মাঝে ৭ কোটি ৫ লাখ টাকা ঋন বিতরন করেন। সাড়ে ৮ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার মধ্যে ৬ কোটি ২৬ লাখ টাকা ইতোমধ্যে আদায় করা হয়েছে যা ৭৫ শতাংশ। এছাড়াও গত অর্থ বছরে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করায় এ উপজেলার দু’ট শাখা ব্যাংক জেলার মধ্যে শ্রেষ্টতা অর্জন করে বলে সফল ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম জানান। আদায়ের লক্ষ্যমাত্রার অবশিষ্ট টাকা আদায়ের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হালখাতার আয়োজন করা হয়। সকাল থেকেই ব্যাংক ভবনে সাধারণ গ্রাহকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম, কানাইলাল দাশ, আব্দুস সাত্তার, আলপনা রায়, আমির আলী, আজগর আলী, দেবনাথ পরিমল চন্দ্র, খান আতিয়ার রহমান ও কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেনসহ সাধারণ গ্রাহকরা।
মেহেরিন হক রচনার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

মেহেরিন হক রচনা সাতক্ষীরার তালা হাজরাকাটি আব্দুর রহমান আদর্শ একাডেমী থেকে কিন্ডারগার্টেন স্কুল এ্যাসোসিয়েশনের অধীনে ২০১৩ সালে ১ম শ্রেণী পরীক্ষায় অংশগ্রহন করে জেলা ও জাতীয় কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে মাসুদুল হক মাসুদ ও আফরোজা খাতুনের একমাত্র কন্যা এবং অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মোন্তাকেমল হক ও হালিমা হকের পৌত্রী। সে ভবিষ্যাতে ডাক্তার হতে চায়। সে সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেছে।
পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে গভীর শোক
খুলনার পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস,এম, আলাউদ্দিন সোহাগের চাচা মোঃ মিনাজউদ্দীন সরদার (৬৮) এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জি,এ গফুর, জি,এম, মিজানুর রহমান, সহ-সভাপতি এস,এম, বাবুল আক্তার, বি. সরকার, সম্পাদক হাফিজুর রহমান রিন্টু, তৃপ্তি রঞ্জন সেন, ইমদাদুল হক, স্নেহেন্দু বিকাশ, প্রমথরজ্ঞন সানা, নজরুল ইসলাম, এম. মোসলেম উদ্দীন, এম আর মন্টু, মোস্তফা কামাল জাহাঙ্গীর, এ্যাডঃ এম. মাফতুন আহমেদ, খায়রুল ইসলাম, গাজী সালাম, এফ,এম,এ রাজ্জাক, আব্দুল আজিজ, রবিউল ইসলাম, আলাউদ্দীন রাজা, এন ইসলাম সাগর।




