ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তের ডাকাবর-ফাকরাবাদ সড়ক এখন মরণফাদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ৩:১৩ অপরাহ্ণ

Jhinaigati Road Picখোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ডাকাবর-ফাকরাবাদ সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। কর্তৃপক্ষের উদাসিনতায় দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে পড়ে থাকায় এটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতায় সীমান্তবর্তী ডাকাবর থেকে ফাকরাবাদ পর্যন্ত প্রায় ৪ কি.মি দৈর্ঘ্যের ওই সড়কটি সংস্কারের কয়েক বছর না যেতেই যানবাহন চলাচলে ঝুকিপূর্ণ হয়ে পড়ে। ঠিকাদারের নিæমানের কাজের কারণে ওই অবস্থার সৃষ্টি হলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সড়কটিতে প্রতিদিন বালু বোঝাই ভারী ট্রাক নিয়মিত চলাচলের কারনে বড় বড় খানা-খন্দকের সৃষ্টি হয়ে বেহাল দশায় পতিত হয়েছে। এখন ভারী যানবাহন তো নয়ই, রিক্সা-অটোরিক্সা চলাচলসহ পায়ে হেঁটেও পথচলা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এরপরও প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এ পথে। দীর্ঘদিন থেকে ওই অবস্থার সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ সড়কটি সংস্কারের ব্যাপারে একেবারেই উদাসীন রয়েছেন। এব্যাপারে ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী আমির আলী সড়কটির বেহাল দশার সত্যতা স্বীকার করে বলেন, রাস্তাটি সংস্কারের জন্য কয়েক দফায় উর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে। কিন্তু কোন সাড়া পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!