ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংবাদ প্রকাশের জের : দেবিদ্বারে সাংবাদিকের জীবন নাশের হুমকী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১১, ২০১৪ ৪:২৮ অপরাহ্ণ
সংবাদ প্রকাশের জের : দেবিদ্বারে সাংবাদিকের জীবন নাশের হুমকী

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে দৈনিক যুগান্তর ও রূপসী বাংলা পত্রিকার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি মোঃ আমির হোসেন আমুকে জীবন নাশের হুমকী দিয়েছেন স্থানীয় জাতীয় পার্টি’র নেতা মোসলেম উদ্দীন মোল্লা। ওই ঘটনায় শুক্রবার দুপুরে সাংবাদিক আমির হোসেন আমু জীবনের নিরাপত্তা চেয়ে দেবিদ্বার থানায় সাধারন ডায়েরী করেছেন। (ডায়েরী নং- ৪১৮, তাং ১১/০৪/২০১৪ইং)।

Shamol Bangla Ads

সাংবাদিক মো: আমির হোসেন আমু বলেন, গত ৯এপ্রিল (বুধবার) বিকেল সাড়ে ৩টায় পূর্ব নির্ধারিত গোপালনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রসুলপুর ইউনিয়ন’র ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রসুলপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ নুরুল ইসলাম সুমন যোগদানের উদ্দেশ্যে সম্মেলনস্থলে পৌঁছার পর, পূর্ব থেকে উৎপেতে থাকা মাসুক, বিল্লাল, শাহ্ আলম’র নেতৃত্বে ১০/১২জনের একদল সশস্ত্র ছাত্রদল কর্মী রড, হকিস্টিক, লাঠি দিয়ে তার উপর অতর্কীত হামলা চালালে মারাত্মক আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়।
ওই ঘটনায় শুক্রবার দৈনিক যুগান্তর, রূপসী বাংলাসহ স্থানীয় ও জাতীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদের জের ধরে- জাতীয় পার্টি দেবিদ্বার পৌর সভাপতি মোঃ মোসলেম উদ্দীন মোল্লা সেল ফোনে সাংবাদিক আমির হোসেন আমুকে অকথ্য ভাষায় গাল-মন্দ সহ জীবন নাশের হুমকী দেয়। ঘটনার পর সাংবাদিক মো: আমির হোসেন আমু জীবনের নিরাপত্তা চেয়ে দেবিদ্বার থানায় সাধারন ডায়েরী করেছেন।
স্থানীয়রা জানান, বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে মোসলেম মোল্লা নাটক সাজিয়ে অপ-প্রচার করছে। অথচ সংঘর্ষের পর পর আহত রসুলপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ নুরুল ইসলাম সুমনকে দেখতে উপজেলা যুবলীগ সভাপতি হাজি আবুল কাসেম ওমানীসহ উপজেলার নেতৃবৃন্দ ছুটে যান। শুক্রবার দুপুরে কুমিল্লা- ৪ (দেবিদ্বার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান সহ আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ রসুলপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ নুরুল ইসলাম সুমনকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!