অবাধ ও সুষ্ঠুভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্য নিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করল নির্বাচন কমিশন (ইসি)। ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে নির্বাচন ভবনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই রোডম্যাপের ঘোষণা করে ইসি। তবে অনুষ্ঠানে অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। যার ফলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

আহসান হাবিব খান সাংবাদিকদের উদ্দেশে বলেন, রোডম্যাপ বাস্তবাযনে নূন্যতম ঘাটতি থাকলে অবশ্যই আমাদের বলবেন। আমরা আসলে কিছুটা আস্থার ঘাটতির মধ্যে আছি। তবে এতদিন কাজ করার মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি যে আগের থেকে আস্থা কিছুটা হলেও বেড়েছে।
এ সময় কমিশনাররা বলেন, আমাদের লক্ষ্য একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন। সেজন্য আমরা কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছি। আমরা বিশ্বাস করি সব পক্ষ যদি সহযোগিতা করে তাহলে এই রোডম্যাপ বাস্তবায়ন করা সম্ভব হবে।

কমিশনার আনিসুল হক বলেন, ৯টি বিষয়টি সামনে রেখে রোডম্যাপ তৈরি করা হয়েছে।









