ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর সদর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের কমিটি গঠন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১১, ২০১৪ ৩:৫১ অপরাহ্ণ
মেহেরপুর সদর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের কমিটি গঠন

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নিজামুল ইসলাম রকেটকে সভাপতি ও রাজু হোসেন উজ্জ্বলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে শ্রমিক নেতা নিজামুল ইসলাম রকেট-এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে নিজামুল ইসলাম রকেটকে সভাপতি ও রাজু হোসেন উজ্জ্বলকে সাধারণ সম্পাদকসহ মোট ৬১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী শ্রমিকদলের সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মোঃ কদর আলী, সহসভাপতি মোঃ শাহজাহান, মতিয়ার রহমান তোয়াক্কেল ও খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজম আলী ও হাবিল উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মহাসিন আলী, ইলিয়াস আলী, কাউসার আলী, নজরুল ইসলাম ও দেলওয়ার হোসেন দিলু, সাংগাঠনিক সম্পাদক বেলা, আবুল হোসেন ও মোঃ আলীহীম, দপ্তর সম্পাদক সোহেল হোসেন, অর্থ সম্পাদক আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ ইকরাল ডাবু, শিক্ষা ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজেরা খাতুন, যুব সম্পাদক সাঈদুর রহমান লুলু, সহকারি অর্থ সম্পাদক খাইরুল ইসলাম, সহকারি প্রচার ও প্রকাশনা সম্পাদক আফসারুল ইসলাম এবং সদস্য মশিউর রহমান দিপু, মোমিন শেখ, জহিরুল ইসলাম, মাবুদ শেখ, আয়ূব আলী, ফজলুর রহমান, আসলাম আলী, ইয়ারুল ইসলাম, খাইরুল ইসলাম, মোঃ আজমল, হযরত আলী, ফজলুর রহমান ফুলবাস, সাইফুল ইসলাম, সাইদুর রহমান, আসান আলী, আফসার আলী, সামছারুল ইসলাম, আলী আকবর মিঠু, আশরাফুল ইসলাম, আনিসুর রহমান আনিস, আবুল হাসান, শরিফুদ্দিন, শাহজাহান আলী, জুয়েল রানা, খোকন শেখ, মুস্তাকিম শেখ, রিপন শেখ, জিয়ারুল ইসলাম, মোঃ লাল্টু, কুদরুত আলী, জামাত আলী, আসাদুল ইসলাম মনা, আক্কাস আলী, মোঃ শাহীন, আবু জাফর দায়ান চঞ্চল ও মোঃ মহাসিন।

Shamol Bangla Ads

 

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্যের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্যের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় মেহেরপুর পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে সহকারী শিক্ষকবৃন্দ এক মানববন্ধন করে। পরে শিক্ষকরা মানববন্ধন শেষে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন এবং স্বারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মারুফ আহম্মেদ বিজনের কাছে আনুষ্ঠানিকভাবে স্বারক লিপি প্রদান করেন। এসময় শিক্ষকনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কমরউদ্দিন, জেলা প্রচার সম্পাদক আবু লায়েছ, দপ্তর সম্পাদক নূরুল গনি, সমিতির সদর উপজেলা সভাপতি ইকবাল হোসেন, সম্পাদক রফিকুল ইসলাম,সদস্য হেরেজ আলি, ইকাব আলি,মোস্তফা, স্বপন আলী ও মামুন আলী। শিক্ষকরা স্বারক লিপিতে উল্লেখ করেন দেশের ৩ লাখ সহকারী শিক্ষক বেতন বৈষম্যের শিকার হয়েছে। প্রায় ৬০ হাজার প্রশিক্ষন প্রাপ্ত প্রধান শিক্ষকদের ১১তম গ্রেডে ৬৪০০ টাকা এবং প্রশিক্ষন বিহিন প্রধান শিক্ষকদের ১২তম গ্রেডে ৫৯০০ টাকা স্কেল ঘোষনা দিয়েছ্ েসরকার। সে তুলনায় সহকারী শিক্ষকদের বেতন ৩ ধাপ নিচে নেমে গেছে। যেমন প্রশিক্ষনপ্রাপ্ত সহকারী শিক্ষকবৃন্দ ১৪তম গ্রেডে ৫২০০ টাকা ও প্রশিক্ষন বিহিন সহকারী শিক্ষকবৃন্দ ১৫তম গ্রেডে ৪৯০০টাকা স্কেলে বেতন ঘোষনা দেওয়ায় তারা ব্যথিত হয়েছেন। সহকারী শিক্ষকদের দাবি প্রধান শিক্ষকদের একধাপ নিচে স্কেলে বেতন দিতে হবে। সহকারীদের ১৫ গ্রেডে ৪৯০০/টাকা থেকে ১৩ তম গ্রেডে ৫৫০০/টাকা স্কেলে আনয়ন করার দাবি করেন। এ দাবি পূরুন না হওয়া পযন্ত সংগ্রাম আন্দোলন চলবে বলে সমিতির নেতৃবৃন্দ জানান। একই দাবিতে সহকারী শিক্ষকরা আগামী ২০ এপ্রিল জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান করবেন।

গাংনীতে নদীর পাড় থেকে ভিক্ষিকার লাশ উদ্ধার

Shamol Bangla Ads

মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদীর পাড় থেকে তহমিনা খাতুন (৩৫) নামের এক ভিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। তহমিনা গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের আলতাব হোসেনের স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার পীরতলা এলাকার মাথাভাঙ্গা নদীর পাড় থেকে পুলিশ লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, নওদাপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী আলতাব হোসেনের সাথে ৮-৯ বছর পূর্বে বিয়ে হয় তহমিনার । আলতাব হোসেন ও তার প্রথম স্ত্রী জোটবদ্ধ হয়ে দ্বিতীয় স্ত্রী তহমিনার সাথে কারণে অকারণে প্রায়ই ঝগড়া করতো। গত কয়েক বছর ধরে স্বামীর সাথে তহমিনার মনোমালিন্যে হওয়ায় আলাদা জায়গায় ঘর নির্মাণ করে ভিক্ষা করে ৩ সন্তান নিয়ে বসবাস করছিলেন।
একটি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় আলতাব ও তার প্রথম স্ত্রী পারিবারিক কলহের জেরধরে তহমিনাকে নির্যাতন চালায়। ধারণা করা হচ্ছে, আলতাব ও তার প্রথম স্ত্রী মিলে তহমিনাকে শ্বাসরোধ করে হত্যা করে নদীর ওপারে দৌলতপুরের তেকালা এলাকার নদীর পাড়ে লাশ ফেলে এসেছে।
এদিকে গতকাল দুপুর ১২ টার পযর্ন্ত লাশ সনাক্ত না করতে পেরে দৌলতপুর পুলিশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে তহমিনাকে খুঁজে পাচ্ছে না এমন সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশ নওদাপাড়া এলাকার লোকজনের সহযোগিতায় লাশ সনাক্ত করেন। এদিকে আলতাব ও তার প্রথম স্ত্রী পলাতক রয়েছে।

গাংনীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাংনী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গাংনী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলামের দূর্নীতির তদন্তের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাংনী উপজেলা ছাত্রলীগ ।
বৃহস্পতিবার দুপুরে গাংনীর কাথুলী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে কাথুলী মোড়ে ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে কলেজের অধ্যক্ষের দায়ের করা মিথা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসন রাজা সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, শহর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবীব, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হুদা, মিঠু হোসেন,পৌর সভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন,বুধবার গাংনী ডিগ্রী কলেজের কয়েকজন শিক্ষক বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করলে, ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের গুন্ডা বাহিনী ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর হামলা করে। এ সময় ছাত্রলীগের ৫ জন কর্মী আহত হয়। বক্তরা আরো বলেন, অধ্যক্ষ মনিরুল ইসলাম বুধবারের ঘটনায় বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসন রাজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সহ-সভাপতি নাজমুল হুদা, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীবের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জন ছাত্রলীগ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন।

গাংনীতে অগ্নিকান্ড

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহ:পতিবার দুপুরের তেরাইল গ্রামের নবীছুদ্দিন এর বসত বাড়িতে আগুন লাগে।
রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আসবাবপত্রসহ আনুমানিক এক লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানান, গৃহকর্তা নবীছুদ্দিন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!