ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতিহাস গড়ল নেপাল, এক ম্যাচ হাতে রেখেই উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

ইতিহাস গড়ল নেপাল। ওয়েস্ট ইন্ডিজকে টানা দুই ম্যাচে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে হিমালয়ের দেশটি। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এটাই প্রথমবার, যখন কোনো সহযোগী দেশ টি টোয়েন্টি সিরিজ জিতল।

Shamol Bangla Ads

সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে রোহিত প্যাডেলরা নতুন ইতিহাসের সূচনা করেছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে আরও বড় ব্যবধানে জিতে তারা লিখল আরেকটি অধ্যায়। ৯০ রানের দুর্দান্ত জয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করল নেপাল।

টসে জিতে প্রথমে ব্যাটিং করে নেপাল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৭৩ রান। তিন শুরুর ব্যাটার দ্রুত ফেরার পর ইনিংস সামলান আসিফ শেখ ও সন্দ্বীপ জরা। দুজন মিলে গড়েন শতরানের জুটি। সন্দ্বীপ ৬৩ রানে আউট হলেও আসিফ অপরাজিত থাকেন ৬৮ রানে (৪৭ বলে, ৮ চার, ২ ছক্কা)।

Shamol Bangla Ads

রান তাড়ায় নামা ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই হোঁচট খেতে থাকে। পাওয়ার প্লেতে তারা তোলে মাত্র ১৬ রান হারায় ২ উইকেট। একপর্যায়ে স্কোর দাঁড়ায় ৩৮/৪। শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় ৮৩ রানে। কেবল জেসন হোল্ডার (২১) কিছুটা লড়াই করার চেষ্টা করেন।

নেপালের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ক্যারিবীয় ব্যাটাররা। মোহাম্মদ আদিল আলম একাই নেন ৪ উইকেট, ২৪ রান খরচায়। কুশল যোগ করেন আরও ৩টি।

এই জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল নেপাল। তৃতীয় ম্যাচটি এখন আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!