ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি : চলতি এইচএসসি পরীক্ষায় খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় গতকাল বৃহস্পতিবার চার পরীক্ষার্থী বহিস্কৃত হয়েছে।
পরীক্ষা কেন্দ্র সুত্রে জানা গেছে, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ছাত্র পারভেজ হাসান, মোসাব্বির হোসেন শেখ, জাফর জোয়াদ্দার ও মুজাহিদ হোসেন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য তাদেরকে বহিস্কার করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক সুভাষ চন্দ্র শীল বলেন, পরীক্ষায় নকল করার সময় তারা হাতে-নাতে ধরা পড়ায় বহিস্কার করা হয়েছে
ডুমুরিয়ায় আঃ’লীগ নেতা ড. মাহবুব ইসলামের গণসংযোগ

ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল ইসলাম গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার মাগুরখালি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময় ও গণ-সংযোগ করেন। তিনি দেশের চলমান রাজনীতি ও সরকারের সাফল্য তুলে ধরে সকলকে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার আহবান জানান।এ সময় তিনি মাগুরখালীর আন্ধারমানিক, বৈঠাহারা, ব্রম্মারবেড়, আমুড়বুনিয়া, আলাদিপুর, কাঞ্চননগর, শিবনগর, ও কাঠালিয়া এলাকার দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে কথা বলেন। তখন তার সাথে ছিলেন, আঃ’লীগ নেতা বিনয় বৈরাগি, কৃষ্ণপদ কুন্ডু, শেখ ফজলে করিম, এনামুল হোসেন, শেখ মুজিবুর রহমান, বায়েজিদ হালদার, গোকুল হালদার, আকরাম সরদার, ইসলাম কাজী, আঃ হাকিম, শেখ কামরুজ্জামান টিপু, সিদ্দিকুর রহমান, সঞ্জয় বিশ্বাস, শেখ মাসুদ রানা, আঃ জব্বার, অভিজিত সরদার, মিল্টন সানা, সাজ্জাত শেখ, ওলিয়ার রহমান, টুটুল শেখ, সাগর খান,রনজিত মজুমদার, আশরাফ শেখ ও কাজী হাসান প্রমুখ।
ডুমুরিয়ার বারুইকাঠিতে বিশাল ঘোড়দৌড়, মানুষের ঢল
গ্রাম বাংলার ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতি তুলে ধরে ডুমুরিয়া উপজেলার শোভনা বারুইকাঠি বিলে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হয়। গত বুধবার বিকেলে বাসন্তী পূজা কমিটির আয়োজনে জেলার বিভিন্ন এলাকা থেকে আটটি ঘোড়ার দল অংশ নেয়। প্রতিযোগিতায় তালা উপজেলার মতলেব আলীর ঘোড়া প্রথম স্থান লাভ করে। দ্বিতীয় হয় কেশবপুরের হযরত আলী, ৩য় হয় একই উপজেলার ইজজত আলী, ৪র্থ হয় ডুমুরিয়ার বান্দা’র প্রীতিশ ও ৫ম হয় সাতক্ষীরার কালুর ঘোড়া। পরে ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল গণি’র সভাপতিত্বে পুরুস্কার বিতরন সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামীরীগ নেতা অজয় সরকার বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নিখিল রায়, মিহির কান্তি মজুমদার, শিক্ষক সমিত রায়, নারায়ন মন্ডল প্রমুখ। ঘোড়দৌড় প্রতিযোগিতায় এলাকার হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
ডুমুরিয়ায় শহীদ যুবদল নেতা মোল্যা সিরাজুলের ১২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ডুমুরিয়ায় সাবেক জেলা যুবদেলর সাধারন সম্পাদক শহীদ মোল্যা সিরাজুল ইসলামের ১২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। গতকাল বিকেলে উপজেলার বাসষ্টান্ড চত্ত¡রে উপজেলা যুবদলের আয়োজনে যুবনেতা গাজী আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যদেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাডঃ শফিকুল আলম মনা। বিশেষ অতিথি জেলা বিএনপি নেতা মোল্যা আবুল কাশেম, ড. মাহমুদুর রশিদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিএনপি’র সভাপতি খান আলী মুনসুর। সভায় আরো বক্তব্যদেন, উপজেলা বিএনপি’র সাধারস সম্পাদক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, জেলা বিএনপি নেতা এতেশাম উল শাওন, শেখ দিদার হোসেন দিদার, চেয়ারমান আঃ কালাম শামছুদ্দিন, জহুরুল ইসলাম আকুঞ্জি, জয়নাল আবেদিন, শেখ আতিয়ার রহমান, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, মোল্যা মশিউর রহমান, শেখ কবির হোসেন, শেখ ফরহাদ হোসেন প্রমুখ।




