নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দেশের বরেণ্য সাংবাদিক এ বি এম মুসার মৃত্যুতে দিনাজপুরের নবাবগঞ্জ প্রেস ক্লাবে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে ওই শোক সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সাঃ সম্পাদক ছানাউল্যাহ সহ সকল সদস্য তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও তার রুহের মাগফেরাত কামনা করেন।


নবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে তার সভা কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। ”ফোন অধিকার নিশ্চিত করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভোক্তা অধিকার কমিটির আয়োজনে ওই সেমিনারে সরকারী কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা,ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সমাজসেবক ও সাংবাদিক অংশ গ্রহন করেন। সেমিনারে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা আঃ মান্নান, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও ভোক্তা অধিকার কমিটির সদস্য মোঃ মতিয়ার রহমান প্রমূখ। এর পরই অনুষ্ঠিত হয় বাংলা নব বর্ষ পালনের প্রস্তুতি সভা। সভায় নববষর্কে বরন করতে নানা কমূসূচী গৃহিত হয়।




