এম. এ করিম মিষ্টার : বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে ২১ নভেম্বর বৃহস্পতিবার সারাদেশে পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সংগঠনের যুগ্ম সম্পাদক শিমুল বিশ্বাসের মুক্তির বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ওই ধর্মঘট পালিত হবে।
এ কারণে সকল প্রকার যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। জেলা ও উপজেলা শহরের বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ শিমুল বিশ্বাসের মুক্তির দাবির পাশাপাশি কোন কারণ ছাড়াই মহাসড়কে পরিবহনে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ বন্ধেরও দাবি জানিয়েছেন।




