ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে পরীক্ষার্থীকে শ্লীলতাহানির দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের ৬ মাসের কারাদন্ড : বিক্ষোভে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ৬:৩৯ অপরাহ্ণ

Baliadangiএ,কে আজাদ, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ঠাকুরগা্ওঁয়ের বালিয়াডাঙ্গীতে মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীনির শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতে অভিযুক্তের বিরুদ্ধে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সগীর হোসেন উপজেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য নজরুল ইসলাম ওরফে কাজীর (২৮) বিরুদ্ধে ওই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত নজরুল ইসলাম ওরফে কাজী ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী গ্রামের মফিজউদ্দীনের পুত্র।

Shamol Bangla Ads

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর পূর্ব মূহুর্তে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য নজরুল ইসলাম ওরফে কাজী তার স্ত্রী সাথী আক্তারকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যান। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জনৈক পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় থানা পুলিশ উপজেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য নজরুল ইসলাম ওরফে কাজীকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সগীর হোসেন অভিযুক্ত নজরুল ইসলাম ওরফে কাজীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনসহ মটর শ্রমিক ইউনিয়নের লোকজন উপজেলা শহরে বিক্ষোভ প্রদর্শণ করে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে অবস্থান নিলে পুলিশের সাথে প্রায় ঘন্টাব্যাপি বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভ কারীদের কঠোর অবস্থানের কারণে অবশেষে পুলিশ পিছু হটে। পরে বালিয়াডাঙ্গী বণিক সমিতির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম আটককৃত কাজীর মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করে অনির্দিষ্টকালের জন্য উপজেলা শহরের সকল দোকান-পাট ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেন।
এ ঘটনাকে কেন্দ্র এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা শহরের সকল দোকান-পাট ও যান চলাচল বন্ধ রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!