ads

বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ে করলেন ক্রিকেটার শামীম পাটোয়ারি

খবর টি পড়েছেন : ৩২০
বিয়ে করলেন ক্রিকেটার শামীম পাটোয়ারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গেল বছর হঠাৎ করেই জাতীয় দলে ডাক পান তরুণ ক্রিকেটার শামীম হোসের পাটোয়ারি। তবে খুব দ্রুত তাকে দেখতে হয়েছে মুদ্রার উল্টো পিঠ। জাতীয় দলে সুযোগ পেয়ে একটি ম্যাচ ভালো করলেও বাকি ম্যাচগুলোতে এই ব্যাটার টিম ম্যানেজমেন্টকে করেছেন হতাশ। ফলস্বরূপ বাদ পড়েছেন দল থেকে। পরিসংখ্যান বলছে জাতীয় দলের হয়ে ১০ টি-টোয়েন্টি খেলে শামীম করেছেন ১২৪ রান, ১৫.৫ এভারেজ, স্ট্রাইকরেট ১১১.৭। বর্তমানে ২২ বছর বয়সী এই ব্যাটার জাতীয় দলের বাইরে থাকলেও চালিয়ে যাচ্ছেন অনুশীলন।

Shamol Bangla Ads

সেই শামীম এবার শুরু করলেন তার নতুন ইনিংস! ২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে শামীম হোসেনের বিয়ের ছবি। কিছুক্ষণ পর শামীমের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন তিনি নিজে। সেখানে তিনি লেখেন, ‘সহপাঠী থেকে গেমমেট এবং অবশেষে আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন।’

এরপর মুঠোফোনে ঢাকা পোস্টের পক্ষ থেকে শামীম হোসেনকে শুভেচ্ছা জানানো হলে, পরক্ষণে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। তবে নতুন বিয়ে নিয়ে বিস্তারিত কিছু জানাননি এই ব্যাটার।

Shamol Bangla Ads

এছাড়া বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জারও শামীমকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় লিখেছে, ‘আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসির নৈপুণ্যে আর্জেন্টিনার দাপুটে জয় পরবর্তী সংবাদ পারলেন না সাকিবরা, ব্রুকস ঝড়ে ফাইনালে জ্যামাইকা