ads

শনিবার , ২১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাইগারদের সামনে র‌্যাংকিংয়ের পাঁচ নম্বরে ওঠার সুযোগ

খবর টি পড়েছেন : ১৪৮
টাইগারদের সামনে র‌্যাংকিংয়ের পাঁচ নম্বরে ওঠার সুযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের অবস্থান নড়বড়ে- এটা সবার জানা। সেই টিম টাইগারই এবার র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে ওঠার মুখে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে এই সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মাসে দেশের মাটিতে হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ।
২৩৪ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১০ নম্বরে। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজের পরের চারটি ম্যাচ হবে- ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বিকেল ৪টায়। সিরিজটি ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে আইসিসি র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ২৪৪।

Shamol Bangla Ads

তবে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পেতে হলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে। সিরিজে বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৪৮। যদি ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ, তবে ২৪১ রেটিং নিয়ে অবস্থান হবে ৬ নম্বরে। ২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে মাত্র একবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালের ওই ম্যাচে টাইগাররা হেরেছিল ১৫ রানে।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১০বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোতেই পরাজয় সঙ্গী হয়েছে। এবার টাইগাররা সেই জয়ের বন্ধ্যাত্ব ঘুচাতে পারবে কি-না, সেটিই দেখার বিষয়। আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড। এরপর তিন দিন তারা হোটেলে কোয়ারেন্টিনে থাকবে। কোয়ারেন্টিন শেষে শুরু হবে অনুশীলন। ইতোমধ্যে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম এবং ফিন অ্যালেন ঢাকায় এসেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডি মারিয়া-এমবাপ্পে নৈপুণ্য : নিজেদের প্রথম ৩ ম্যাচেই… পরবর্তী সংবাদ সাফের সূচিতে পরিবর্তন, ফাইনাল ১৬ অক্টোবর