ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ৬:৩৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এস এম জামাল, কুষ্টিয়া : কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, বাঙালীর নিজস্ব সংস্কৃতি ও গর্বিত ঐতিহ্যের রূপময় ছটায় উদ্ভাসিত সর্বজনীন উৎসব হিসেবে আগামী পহেলা বৈশাখ উদযাপিত করা হবে। বৈশাখ বাঙালীর ধমনিতে আসবে নতুন সম্ভাবনা, প্রত্যাশা ও সমৃদ্ধি অর্জনের লড়াইয়ে জয়লাভের প্রতিশ্র“তি ও প্রেরণা নিয়ে। বাংলা নববর্ষের নতুন এই দিনটি মানুষের মনে পুরনো সব ব্যর্থতা ও আবর্জনার জঞ্জাল সরিয়ে নতুন আশা, কর্মোদ্দীপনা, স্বপ্ন, প্রত্যয় ও প্রাণশক্তিতে উজ্জীবিত করবে। বাঙালী প্রাণে দোলা দেয়া সর্বজনীন এই উৎসবে সব বয়সের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে র‌্যালী আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে কুষ্টিয়া জেলা প্রশাসন।

Shamol Bangla Ads

তিনি গতকাল সোমবার সকাল ১১টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, বাঙালী চেতনার এই ঐতিহ্যের উৎসব যাতে কোন অপশক্তির বাধার কারনে বন্ধ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে সকল নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সভায় বিগত বছরের পহেলা বৈশাখ উদযাপনের বিভিন্ন কর্মসূচী তুলে ধরে তাকে সার্বিক সহযোগিতা করেন কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. জমির উদ্দিন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা বেগম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, খোকসা উপজেলা নির্বাহী আ.হ.ন মোস্তফা কামাল, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান লেলিন, সদর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ, সাবেক ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, জেলা কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র সহ-সভাপতি এসএম কাদেরী শাকিল. কবি শুকদেব সাহা, নিলুফা নাসরিন আখতার, লালন একাডেমির সাবেক সাধারণ সম্পাদক তাইজাল আলী খান, এডাবের আনোয়ার হোসেন বুলবুল প্রমুখ। আলোচনা শেষে সভায় উপস্থিতিদের নিয়ে পহেলা বৈশাখ উদযাপনের মূল কমিটি গঠন করা সহ অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক

কুষ্টিয়ার দৌলতপুরের গুলাবাড়ি ঘাট এলাকা থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউপি’র পদ্মা নদী সংলগ্ন গোলাবাড়ি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও একটি ধারাল হাসুয়া উদ্ধার করা হয় । র‌্যাব সূত্র জানায়, অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ হোসেনাবাদ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা উপজেলার মরিচা ইউনিয়নের ফারাকপুর ভাংগাপাড়া গ্রামের ভাদু মন্ডলের ছেলে সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী মিঠু (৩০) ও মরিচার জালাল (৩২) এবং নাটোরের সিদ্দিক (৩৫) কে আটক করে এবং তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও ধারাল অস্ত্র উদ্ধার করে। বর্তমানে তাদের হোসেনাবাদ র‌্যাব ক্যাম্পে রেখে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।

এক সপ্তাহ পর সচল হয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

Shamol Bangla Ads

এক সপ্তাহের অচলাবস্থার পর সোমবার থেকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। চাকরী প্রত্যাশী ছাত্রলীগ নেতাদের অঘোষিত অবরোধের মুখে গত সোমবার থেকে ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছিল। পরে রোববার রাতে চাকুরী প্রত্যাশীদের সাথে বিশ্বাবদ্যালয় প্রশাসনের আলোচনার পর তারা অবরোধ স্থগিত করলে আজ সোমবার সকাল থেকে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের গনসংযোগ বিভাগের উপ-রেজিষ্টার ড. আমানুর আমান জানান, রোববার রাতে চাকুরী প্রত্যাশী ছাত্রলীগ নেতাদের সাথে প্রশাসনের আলোচনা হয়েছে। আলোচনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান ছাত্রলীগ নেতাদের দাবী দাওয়ার ব্যাপারটি বিবেচনা করার আশ্বাস দিলে অঘোষিত অবরোধ স্থগিত করা হয়। ফলে আজ সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বহনকারী বাসগুলো ক্যামপাসে যায়। এতে বিশ্ববিদ্যালয় ক্যামপাস শিক্ষার্থীদের পদচারণায় মুখোর হয়ে ওঠে। শুরু হয়েছে ক্লাস ও বিভিন্ন বিভাগের পরীক্ষা। উলে­খ্য, চাকুরীর দাবীতে গত সোমবার থেকে চাকুরী ছাত্রলীগের অঘোষিত অবরোধের মুখে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়। পুলিশ প্রহরায় কুষ্টিয়া থেকে কিছু বাস ক্যামপাসে যাতায়াত করলেও ঝিনাইদহ থেকে বিশ্ববিদ্যালয়মুখি বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এছাড়া ৫ এপ্রিল শনিাবার রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য আব্দুল হাকিম সরকারের বাসভবনের সামনে একাধিক ককটেল বিষ্ফোরণ ঘটনায় দুৃর্বৃত্তরা।

কুষ্টিয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন এক দিকে দেশের জনসংখ্যা ব্যপক হারে বাড়ছে। অন্য দিকে বর্ধিত জনসংখ্যার বসতবাড়ী নির্মান করতে ফসলী জমি কে ব্যবহার করা হচ্ছে। ফলে খাদ্য উৎপাদন ব্যহত হচ্ছে। তাই জনসংখ্যা খাদ্য নিরাপত্তা বিধানের জন্য বিজ্ঞান ভিত্তিক গবেষনার বিকল্প নেই। কৃষি বিজ্ঞানীরা এজন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তিনি গতকাল কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উন্নত জাতের আউশ ধান উৎপাদনের লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ও কৃষি উপকরণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, খাদ্যের উৎপাদন বৃদ্ধির জন্য সর্বাগ্রে প্রয়োজন উন্নত বীজের। এ উন্নত বীজ কৃষি বিজ্ঞানীরা গবেষনার মাধ্যমে উৎপাদন করছে। তবে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য যে পরিমান উন্নত বীজের প্রয়োজন সে পরিমান উন্নত বীজ দেশে তৈরী হচ্ছে না। এজন্য কৃষকদের সচেতন করে তাদের মাধ্যমে উন্নত বীজ উৎপাদন করা প্রয়োজন। উন্নত বীজ উৎপাদন করলে হবে না এগুলো যথাযথ সংরক্ষন ও বিপনন করতে হবে। যাতে কৃষকদের মধ্যে সহজে উন্নত বীজ পৌঁছানো যায়। উপজেলা নির্বাহী অফিসার খোদেজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ লুৎফর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, উপজেলা কৃষি অফিসার প্রবীর কুমার বিশ্বাস প্রমুখ।

বঙ্গবন্ধুর ছবি ভাংচুর মামলা
খোকসা উপজেলা বিএনপি সভাপতি-সম্পাদকসহ ১২ নেতাকর্মী কারাগারে

কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, দু’জন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২ জন বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরের মামলায় জামিন শুনানির জন্য নেতাকর্মী নিয়ে জনার্কীন আদালতে হাজির হলে কুষ্টিয়ার নিম্ন আদালতের বিজ্ঞ বিচারক সাজ্জাদ হোসেন’র দেয়া রায়ের পর সন্ধ্যা সাড়ে ৬টায় ৪ জন প্রতিনিধিসহ ১২ জন বিএনপি নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়। এসময় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা সরকার ও এই রায়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
১২ জন আসামীদের মধ্যে রয়েছেন খোকসা পৌরসভার মেয়র আনোয়ার আহমেদ খান তাতারী, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক খোকসা কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন খান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জমান কাজল, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান।
উলে­খ্য, গত ১১ ফেব্র“য়ারী খোকসার সমসপুর বাজারে স্থানীয় আওয়ামীলীগ অফিসে বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এসব বিএনপি নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা হয়। ২৪ ফেব্র“য়ারী উচ্চ আদালত থেকে জামিন নেয় আসামীরা। আজ কুষ্টিয়ার নিম্ন আদালতে জামিন শুনানির জন্য হাজির হন আসামীরা।

কুষ্টিয়ায় বাংলাদেশ মহিলা পরিষদের ৪৪ তম প্রতিষ্ঠা বার্র্ষিকী পালন

বাংলাদেশ মহিলা পরিষদের ৪৪ তম প্রতিষ্ঠা উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি ফাতেমা বেগেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী মীর আরশেদ আলী, অ্যাড. আসলাম পারভেজ ও অ্যাড. সুলতানা বেগম মেমো। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি আসমা ফেরদৌস, ফিরোজা মহি, সাংগঠনিক সম্পাদক তসলিমা খানম লতা, লিগ্যাল এইড সম্পাদক নিলুফা বেগম রিনা, আন্দোলন সম্পাদক শেফালী আক্তার, সমাজকল্যাণ সম্পাদক সায়েদা হক, সদস্য সন্ধ্যা রানী বিশ্বাস প্রমুখ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ফাতেমা বেগম বলেন, নারীরা এখনো অবহেলিত। আর নারীদের সম-মর্যাদা ফিরিয়ে আনতে নারীদের সোচ্চার হতে হবে। নারীদের আর ঘরে বসে থাকলে চলবে না। জীবন সংগ্রামে পুরুষদের পাশাপাশি নারীদের কর্মক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে। আর রাষ্ট্র যদি নারীদের একটু সুযোগ সুবিধা দেয় তাহলে আর নারীরা পিছিয়ে থাকবে না।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের বিভিন্ন পাড়া, মহল¬া ও গ্রাম কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!