ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ৫:০৫ অপরাহ্ণ

pakistan_BOmaশ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত: ২৩ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে। ৯ এপ্রিল বুধবার সকালে ব্যস্ত সময়ে ইসলামাবাদের একটি ফল ও সবজির বাজারে শক্তিশালী বোমাটি বিস্ফোরিত হয়। এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন ও এএফপি’র।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে ইসলামাবাদের একটি ফল ও সবজির বাজারে ওই বিস্ফোরণ ঘটে। এদিকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, তারা ১৫ জনের লাশ পেয়েছেন। ঘটনাস্থল থেকে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, বোমা বিস্ফোরণে মাটিতে দেড় মিটার গর্ত তৈরি হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বোমা হামলায় ১৩ জন নিহত হওয়ার একদিন পরেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটলো। স্থানীয়রা বলছেন, ফলের বাক্সের মধ্যে বোমা লুকানো ছিল। তবে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

Need Ads
error: কপি হবে না!