তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : সরকারী আইনগত সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হলো এবার”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা আদালত প্রাঙ্গণে আইন সহায়তা দিবস-২০১৫ পালিত হয়।

এতে কুমিল্লা জেলা ও দায়রা জজ মোঃ নূরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জননিরাপত্তা বিঘœ দমন ট্রাইব্যুনাল আদালতে বিচাকর (জেলা জজ) মোঃ নবাবুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এরশাদুল আলম। এ ছাড়া আরও বক্তব্য রাখেন- কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফুল ইসলাম, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট অ্যাড. মনোয়ারা বেগম, বিজ্ঞ পিপি অ্যাড. মজিবুর রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম সেলিম, নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শরীফুল ইসলাম, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইউনূছ ভূঁইয়া, ব্রাস্ট কুমিল্লার সভাপতি অ্যাড. কামরুল হায়াত খাঁন, সিনিয়র অ্যাড. হারুন অর রশিদ এবং স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও লিগ্যাল এইড অফিসার আল মামুন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সিনিয়র সহকারি জজ তেহ্সিন ইফতেখার। ওই অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাড. আয়শা বেগম ও অ্যাড. হারুন অর রশিদ এর হাতে সন্মানান ক্রেস তুলে দেন প্রধান অতিথি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি ও জেলা ও দায়রা জজ মোঃ নূরুল ইসলাম। এর আগে কুমিল্লা আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্যর্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদণি করেন।
সভায় প্রধান অতিথি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন- এ প্রজন্মের শিশুদেরকে শিতি করতে পারলে একটি শিতি জাতি সৃষ্টি হবে। মুক্তিযোদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে হলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্যে বিচারক ও পুলিশকে হত্যা করা হচ্ছে। এখনো চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার পরাজিত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান এ নেতা।
এদিকে, সভাপতির বক্তব্যে কুমিল্লা জেলা ও দায়রা জজ মোঃ নূরুল ইসলাম বলেছেন- বিকল্প বিরোধ নিষ্পত্তি করার মধ্যদিয়ে সরকারের মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হবে। আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেক মানুষের সমান। বাংলাদেশ সরকার দেশের সকল মানুষের সুবিচার নিশ্চিত করার জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অর্থের অভাবে ন্যায় বিচার হতে কেউ বঞ্চিত না হয়। তিনি বলেন, একটি মানুষ যেন বিনা বিচারে সাজা প্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এটি মানুষের অধিকার। তিনি আরও বলেন, সারাদেশ প্রায় ২৮ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৪০ হাজার মামলা নিষ্পত্তির অপোয় রয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলার ঝট কমিয়ে আনতে পারলেই এদেশ মামলা মুক্ত হবে।









