রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : জুয়া খেলার অভিযোগে বুধবার রাত সাড়ে ১১টায় পুলিশের হাতে আটক ৮ শ্রমিকের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাও-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে জেলা ট্রাক, ট্যাংক-লরি শ্রমিক।
বুধবার রাতে ঠাকুরগাও বাস টার্মিনাল মহাসড়ক থেকে তাদের আটক করে সদর থানা পুলিশ। প্রতিবাদে বুধবার রাত ১২ টা থেকে ঠাকুরগাও-ঢাকা মহাসড়ক অবরোধ শুরু করে ট্রাক, ট্যাংক-লরি ও শ্রমিক ইউনিয়ন নেতাকর্মীরা।
অব্যাহত সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পার্শে কয়েক কিঃ মিঃ করে যানজট সৃষ্টি হলে মানুষের ভোগান্তি বেড়ে যায় চরমে।
আটক শ্রমিক ঠাকুরগাও ট্যাংক ট্যাংক-লরির আব্দুস সামাদ, আব্দুল হাকিম, আতিকুল ইসলাম এবং দিনাজপুর শ্রমিক ইউনিয়নের সোহেল রানা, গাজীউল ইসলাম, হাবিব, জাফর হোসেন ও মাসুম।
ঠাকুরগাও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিক ইউনিয়নের ৫ জন ও ট্রাক, ট্যাংক-লড়ির ৩ জনকে আটক করা হয়েছে।
ঠাকুরগাও সদর থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অপরাধে তাদের আটক করা হয়েছে।
ঠাকুরগাও পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, মৌখিকভাবে আপোষ মিমাংসার কথা চলছে, এখনও বসা হয়নি।




