গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছরের শিশু কন্যাকে আতা ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে রহনপুর পৌর এলাকার বেলদাড়পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আসাদ।

ঘটনার বিবরনে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে দিকে রহনপুর ইউনিয়নের সাঁরবুরুজ গ্রামের শিশু কন্যা(৮) তার নানীর বাড়ী থেকে নিজ বাড়ী আসার পথে রহনপুর টেলিফোন অফিসের এরিয়ার মধ্যে আতার গাছ দেখতে পায়। আতা নেওয়ার জন্য টেলিফোন অফিসের লাইনমেন আসাদকে বললে আতা দেওয়া নাম করে তাকে ভিতরে ডেকে জোরপূর্বক ধর্ষন করে । ধর্ষিতা চিৎকার দিলে আসাদ তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে ধষিতা স্থানীয় লোকজন বিষয়টি বললে আসাদকে আটকে রাখে। সন্ধা পর্যন্ত ওই কন্যার বাড়ী থেকে কেউ না আসায় আসাদকে উত্তম মাধ্যম দিয়ে স্থানীয় লোকজন ছেড়ে দেয়। ঘটনার পর থেকে মেয়ে নিখোজ ছিল। কিন্তু সোমবার সকালে রহনপুর পুরাতন বাজার জৈনক আফাজ উদ্দিনের তাকে পাওয়া যায় এবং তার কথার ভিত্তিতে স্থানীয় লোকজন আসাদ ধরে পুলিশের কাছে সোপর্দ করে। ওই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।




