খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা এলাকার নন্দ রাম ধর নামের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ২৭ কেজি স্বর্ণের অলংকার উদ্ধার করে বিজিবি । এ সময় নন্দ রাম এবং তার দুই ছেলেকে আটক করে তারা। সোমবার ভোর রাতে বিজিবি’র এ অভিযানে সাড়ে ২৭ কেজি স্বর্ন অলংকার ছাড়াও নগদ ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং ্আটককৃত নন্দ রাম ধর ও তার ২ পুত্রকে অবিলম্বে মুক্তির দাবিতে সোমবার সকাল থেকে ধর্মঘট পালন করে কক্সবাজার জুয়েলারী মালিক সামিতি।
এ ব্যাপারে ১৭ বিজিবির অধিনায়ক লে.কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, আটককৃত স্বর্ন ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ন ব্যবসা করার বৈধ কোন কাগজ পত্র পাওয়া যায়নি। এব্যাপারে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
রামুতে ১০ হাজার ৫২ পিস ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারের রামুতে বিজিবি ও পুলিশের পৃথক পৃথক অভিযানে ১০ হাজার ৫২ পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খূনিয়া পালং মরিচ্যা যৌথ চেকপোস্টে কক্সবাজারগামী সিএনজি ট্যাক্সি তলাশী চালিয়ে ৯ হাজার ৮৫২ টি ইয়াবাসহ ফয়েজ উদ্দিন (২২) নামের এক যুবককে আটক করা হয়।
এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ট্যাক্সিও জব্দ করা হয়েছে।
আটক ফয়েজ উদ্দিন (২২) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার সামছুল আলমের ছেলে।
বিজিবি’র কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে রোববার (৬ এপ্রিল) রাতে রামু থানার পুলিশ দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ কচ্ছপিয়া ফুলতলি এলাকার নুরুল আমিন (৩২) ও শুকমনিয়া এলাকার বাহাদুর (২২) কে আটক করে।
এদিকে রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা বিষয়টির সত্যতা স্বীকার করেন।
কক্সবাজারে মালিকের সাড়ে ৭ লক্ষ টাকা নিয়ে ম্যানেজার উধাও

কক্সবাজার পৌরসভার বড় বাজারে স্থানীয় মৃত হাজী নবী হোসেন সওদাগরের ছেলে পিয়াজ ও আলু ব্যবসায়ী মো. ইসমাঈলের মালিকানাধীন দোকানের ম্যানেজার কেশব শর্মা (২৯) সাড়ে ৭ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে বলে জানা গেছে। এব্যাপারে কক্সবাজার মডেল থানায় ৬ এপ্রিল রোববার একটি ডাইরী দায়ের করেন দোকান মালিক।
এদিকে দোকান মালিক ইসমাঈল জানান, দীর্ঘদিন ধরে তার দোকানে ম্যানেজারের দায়িত্ব পালনসহ সমস্ত হিসাব নিকাশ রাখতো কেশব শর্মা। তিনি আরো জানান, পিঁয়াজ ও আলুর পাইকারি ব্যবসায়ী হওয়ার কারনে বিভিন্ন খুচরা ব্যবসায়ীর কাছে নগদ, বাকিতে পন্য সরবারহ করতেন। সে সুবাদে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে তার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে পাওনা প্রায় সাড়ে ৭ লাখ টাকা আদায় করে হঠাৎ ম্যানেজার উধাও হয়ে যায় ।
রামুতে শিক্ষক মিলন মেলা ও প্রীতিভোজ সম্পন্ন
বাংলাদেশ শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক কল্যাণ পরিষদ রামু উপজেলা শাখার উদ্দ্যোগে শিক্ষক মিলন মেলা ও প্রীতিভোজ সম্মপন্ন হয়েছে। রবিবার (৬মার্চ) বেলা ১১টায় স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ অনুষ্টান সম্পন্ন হয়। রামু মধ্যমিক শিক্ষক কল্যান পরিষদের সভাপতি ছৈয়দ করিম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা আওয়ামীলীগের সভপিতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
রামুতে ১৪২১বঙ্গাবদ্ধ বরণে প্রস্তুতি সভা
কক্সবাজারের রামুতে ১৪২১ শুভ বাংলা নববর্ষ উদ্যাপনে মতবিনিময় সভা শনিবার (৫ এপ্রিল) রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্যাপন কমিটির আহŸায়ক মুক্তিযোদ্ধা আবু আহমেদের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাষ্টার মোঃ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর বড়–য়া, কবি আশীষ কুমার বড়–য়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবীর কুমার বড়–য়া, মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কবির, রমেশ বড়–য়া, অধ্যাপক ইজ্জত উলাহ, নীলোৎপল বড়–য়া, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজুল ইসলাম, বোধিরতেœর প্রধান সম্পাদক দুলাল বড়–য়া, কণ্ঠশিল্পী সোনিয়া বড়ুয়া, থিয়েটার রামুর পরিচালক তাপস মলি¬ক প্রমূখ।




