ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল ও শীর্ষ নের্তৃবৃন্দের মুক্তির দাবিতে ১৮ দলের ডাকা অবরোধের ১ম দিন মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে সড়ক অবরোধ করে উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্বে জাকারিয়া সুপার মার্কেট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার রহমান বাচ্চু, চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, খান আব্দুর রাজ্জাক, খান আফজাল হোসেন, শেখ জয়নাল আবেদিন, প্রমুখ। সমাবেশে অন্যান্যের মধ্যে গাজী আ: হালিম, মোল্যা মসিউর রহমান, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান, মোল্যা কবির হোসেন, মনির হোসেন গোলদার, ফরহাদ হোসেন, হাফেজ মতিয়ার রহমান, মাও: খলিলুর রহমান, নিত্যানন্দ মন্ডল, মোল্যা একরামুল হোসেন, আবুল হোসেন সরদার, মোল্যা সুলতান আহম্মেদ, আবুল কাশেম মোল্যা, শফিকুল খান, আব্দুর রাজ্জাক, মল্লিক সিদ্দিকুর রহমান পারু, পরিতোষ কুমার বালা, আশিকুর রহমান, সোহরাব হোসেন, গাজী আ: রব, মুনসুর মেম্বার, মোল্যা মনিরুল, মাও: আব্দুস সালাম, মিজান কাজী, মোনায়েম গাজী, শফি মেম্বরসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল ডুমুরিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে।




