নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সরকারী কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে কলেজ শাখা ছাত্রদল। আজ সোমবার দুপুরে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও এজিএস শরীফ আহমেদের নেতৃত্বে কলেজ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে কলেজের বিভিন্ন স্থান ঘুরে পুণরায় কলেজ গেইটে ফিরে আসে।

পরে নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
ছাত্র-ছাত্রীদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া, নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা থেকে বঞ্চিত হওয়া, কলেজের অবকাঠামোগত কাজ বাধাগ্রস্থ হওয়া থেকে বাচানোর লক্ষে নির্বাচনের দাবীতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক দীপক বর্মন প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো: মনিরুল ইসলাম, ছাত্র সংসদের বার্ষিকী সম্পাদক সজীব হোসেন, নজরুল ইসলাম অপু, রাফী, শরীফ মিয়া, পনির, রানা, সাজু প্রমূখ।




