সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারন অধিদপ্তরের আয়োজনে উন্নত জাতের আউস ধান উৎপাদনের লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উন্নত জাতের আউস ধানের বীজ, রাসায়নিক সার ও ¯েপ্র মেশিন,ধান কাটা যন্ত্র সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান মোরসেদা পারভীন, আইহাই ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান মাষ্টার উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম মন্ডল, বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব ওমর আলী, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, সহঃ উদ্ভিদ সংরক্ষন অফিসার আতাউর রহমান সেলিম প্রমুখ।

সাপাহারে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন
সাপাহারে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের নিকট আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল আলম চৌধুরী।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। বর্তমান সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান মোরসেদা পারভীন প্রমুখ।




