ads

শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢালিউডে নয়, টালিউডে অভিষেক হচ্ছে তানজিন তিশার

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অনেক দিন ধরেই ছোটপর্দায় কাজ করে যাচ্ছেন। কিন্তু সিনেমায় অভিনয়ের জন্য বেশ কয়েকবার প্রস্তাব এলেও এর গল্প পছন্দ না হওয়ায় বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। এবার সেই দীর্ঘ প্রত্যাশিত গল্পটির সন্ধান পেয়েছেন তিনি। আর সেটি পেয়েই সঙ্গে সঙ্গে তিশা সম্মতি জানিয়েছেন অভিনয়ের জন্য। অর্থাৎ, এবার তিনি পা রাখছেন বড়পর্দায়। কিন্তু তা ঢালিউডে নয়, সরাসরি টালিউডের সিনেমায় তানজিন তিশাকে দেখা যাবে। এতে তিনি বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমন যোশির সঙ্গে অভিনয় করবেন বলে জানা গেছে।

Shamol Bangla Ads

‘ভালোবাসার মরসুম’ নামের এ সিনেমাটি কলকাতার নির্মাতা এম এন রাজ সিনেমাটি নির্মাণ করবেন। এর আগে যিনি কলকাতার জিৎকে নিয়ে রাবন সিনেমা নির্মাণ করেছিলেন। নির্মাতা নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

গত সপ্তাহে পরিচালক এমন এন রাজ ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় এসেছিলেন। দেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে মিটিং করার পর অবশেষে তানজিন তিশাকে চুক্তিবদ্ধ করেন। তিনি কলকাতায় ফিরে গিয়েছেন বলেও জানা গেছে।

Shamol Bangla Ads

একটি সূত্রে জানা গেছে, সিনেমাটির গল্প রোমান্টিক ঘরানার। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন তানজিন তিশা, তার চরিত্রের নাম ‘হিয়া’। আর শারমন যোশিকে দেখা যাবে অধ্যাপক চরিত্রে। বাংলাদেশ থেকে অভিনেতা খাইরুল বাশারকেও চুক্তিবদ্ধ করা হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন।

নির্মাতা গণমাধ্যমকে জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ের পাহাড়ে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এক টানা ২৩ দিন চলবে এর দৃশ্য ধারণের কাজ। এরপর অক্টোবর মাসে শুটিং হবে মুর্শিদাবাদে। আগামী বছর ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির দেওয়া হবে। সিনেমাটির যৌথ প্রযোজনায় আছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!