কুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। ৫ এপ্রিল শনিবার রাত সাড়ে ১১টায় দিকে উপাচার্যের বাসভবন থেকে পর পর দুটি ককটেল বিস্ফোরণ হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন জানান, রাতে উপাচার্যের বাসভবন এলাকায় শব্দ শুনে সেখানে গিয়ে জানতে পারি কে বা কারা বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে। তা লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হয়েছে।
বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এ সময় উপাচার্যের বাসায় নিরাপত্তা কর্মীরা ছাড়া আর কেউ ছিলেন না বলে তিনি জানান।
ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ঘটনা শুনার পর সেখানে গিয়ে জর্দার কৌটাসদৃশ দুইটা আলামত সংগ্রহ করা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




