রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ২ এপ্রিল বুধবার সড়ক দুর্ঘটনায় মেয়ের বাড়ি বেড়াতে যাওয়া হলোনা মোমেনা বেগমের।
ভান্ডারা গ্রামের মৃত আব্দুল হকের স্ত্রী মোমেনা বেগম (৬২) তার ছেলে মোমিনুলের সাথে মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার পথে পৌর কার্যালয়ের সামনে বেওয়ারিশ কুকুরের সাথে ধাক্কা লেগে মাটিতে ছিটকে পড়ে। মাথায় প্রচন্ড আঘাত লাগে। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার বেগতিক দেখে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধিন অবস্থায় মোমেনা বেগম সেখানে রাতে মারা যায়। যানাযা শেষে ৩ এপ্রিল সকালে লাশ দাফন করা হয়।




