শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : বেকার মেয়েদের আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে বহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বøক বাটিক প্রশিক্ষণ। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মসংস্থান প্রকল্পের উদ্যোগে ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগিতায় উপজেলার মুন্সিপাড়া ৭দিন ব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছালাম বেপারী প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উপজেলা প্রতিনিধি বিশ্বনাথ রায়, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার আসাদুজ্জামান ও প্রশিক্ষক মাহমুদা আক্তার প্রমূখ।




