নরসিংদী প্রতিনিধি প্রতিনিধি : সোমবার রাতে নরসিংদীর চরাঞ্চলের শ্রীনগর এলাকায় স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার মূখোমুখী সংঘর্ষে ইদ্রিস মোল্লা (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত এবং আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু (৪২), এড. আসাদ্ল্লুাহ (৪০), ড্রাইভার রফিকুল (৩৫) ও সেলিম (২৫) নামে ৪ জন আহত হয়েছে। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্লা, আলোকবালী ইউপি চেয়ারম্যান দীপু, এড. আসাদুল্লাহ একটি স্পিডবোট ভাড়া করে নির্বাচন করার জন্য গ্রামের বাড়ী মুরাদনগর গ্রামে যায়। সেখানে নির্বাচন শেষে একই স্পিডবোট যোগে নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা করে। স্পিডবোটটি কমবেশী ৬০ কিলোমিটার গতিবেগে শ্রীনগর এলাকা অতিক্রম করার সময় অন্ধকারে একটি ইঞ্জিনচালিত নৌকার সাথে হঠাৎ মূখোমুখী সংঘর্ষ ঘটে। এতে প্রচন্ড ধাক্কায় মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্লার মাথা ফেটে যায়। অন্যান্যরা আহত হয়। এ ঘটনা টের পেয়ে আশেপাশের লোকজন দ্রæত নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ইদ্রিাস মোল্লা মারা যান। এ খবর ছড়িয়ে পড়ার পর সারা শহরে শোকের ছায়া নেমে আসে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় রাঙ্গামাটিয়া ঈদগাহে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাঙ্গামাটিয়া গোরস্থানে দাফন করা হয়। তার নামাজে জানাজায় অংশ নেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আসাদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল,জেলা বিএনপির সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, জেলা আওয়ামী লীগে যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।




