আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : রবিবার বিকেল সাড়ে ৪ টায় বোনারপাড়া-সান্তাহার রেল লাইনের বগুড়ার আদমদীঘি রেলওয়ে ষ্টেশানের পূর্বে সুদিন মাসকাটা পাড়া নামক স্থানে লালমনির হাট থেকে ঢাকা গামী আন্তঃনগর লালমনি এক্্রপ্রেস ট্রেনের ধাক্কায় একই গ্রামের মাত্র দেড় বছর বয়সের রিমা ও সাব্বির নামের দুই শিশু নিহত হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার সুদিন মাসকাটা পাড়ার গোলাম রাব্বানীর দেড় বছরের শিশু কন্যা রিমা ও প্রতিবেশী আব্দুল ওয়াহেদের দেড় বছরের শিশু পুত্র সাব্বির রবিবার বিকেলে রেল লাইনের পার্শে তাদের মায়েদের সাথে ছিল। মায়েরা গল্পের মশগুলে থাকার এক পর্যায়ে শিশু দু‘টি ধীরে ধীরে হাটি হাটি পা পা করে সকলের অজান্তে রেল লাইনের উপড় যায়। এ সময় উক্ত দ্রুত গামী ট্রেনটির যাবার সময় ধাক্কাতে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই রিমা মারা যায় এবং সাব্বিরকে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। এ মর্মান্তি ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।




