ads

মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় সরকার : ফখরুল

খবর টি পড়েছেন : ২১৭
বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় সরকার : ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওয়ান ইলেভেনের সরকারের বিরাজনীতিকরণ প্রক্রিয়া বাস্তবায়নের পথেই হাঁটছে ক্ষমতাসীন সরকার। যা সুষ্ঠু রাজনীতির পরিপন্থী। জরুরি অবস্থার সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকার বিএনপি নেতাদের রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ওই সময়কার মামলায় বিএনপির নেতাদের কারাগারে পাঠানো হচ্ছে। ২৭ অক্টোবর মঙ্গলবার এক বিবৃতিতে দলের নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মুক্তির দাবি জানিয়ে ওই কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘জরুরি অবস্থার সরকার দেশকে বিরাজনীতিকরণের অংশ হিসেবে রাজনৈতিক নেতা, তাদের পরিবারের সদস্য এবং কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে আসছে। এরই অংশ হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘সে সময় অন্যায়ভাবে তাদের আটকও করা হয়। মামলা চলাকালে তাদের আইনজীবীরা আইনগতভাবে মামলা মোকাবেলা করলেও কোনো বক্তব্য আমলে না নিয়ে সরকারি নীলনকশা অনুযায়ী একতরফা রায় ঘোষণা করা হয়। পরবর্তীকালে উচ্চ আদালতে আপিল করা হলেও ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতায় অ্যাটর্নি জেনারেলের অফিসকে ব্যবহার করে ষড়যন্ত্রমূলকভাবে মীর নাসির ও মীর হেলালের আপিলে তীব্র প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘জরুরি অবস্থার সরকার ওই সময়ে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করলেও এই সরকার সেই মামলাগুলো প্রত্যাহার অথবা নিষ্পত্তি করে ফেলেছে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো সচল রেখে ফরমায়েশি রায় প্রদান করছে।’
পুরাতন ঢাকার মালিটোলায় ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করায় অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ২০০৬ সালে ঢাকার তৎকালীন মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সরকারের ইতিহাস বিকৃতি ও প্রতিহিংসার রাজনীতির বশবর্তী হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওই বিদ্যালয়ের নাম পরিবর্তনের ন্যাক্কারজনক সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে ওই বিদ্যালয়ের নাম পুণঃস্থাপনের জোর দাবি জানাই।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাউন্সিলর পদ থেকে বরখাস্ত ইরফান পরবর্তী সংবাদ দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads