দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পৌরসভার দেশওয়ালীপাড়া নিবাসী জাতীয় পার্টি দুর্গাপুর উপজেলা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী,প্রাক্তন ডিলার,বাইতুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ শওকত উসমান(উসমান ডিলার) আর নেই। গতকাল বেলা পোনে বারটার দিকে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না—রাজিউন। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন,মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২বছর। তিনি স্ত্রী ১পুত্র ৩ কন্যা সহ অসংক্ষ গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর কাচারী মসজিদ প্রাঙ্গনে তাঁর নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে দুর্গাপুর প্রেসক্লাব,বাজার ব্যবসায়ী সমিতি,কাঠ ব্যবসায়ী সমিতি ও মিস্ত্রি সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছেন।




